ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামে আরও ৬ জনের মৃত্যু ‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয়

বিগত সংসদ ছিল রাবার স্ট্যাম্প, এখন গণতন্ত্র উদ্ধার হয়েছে: ডেপুটি স্পিকার

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ১০:১২:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ১০:১২:০৬ পূর্বাহ্ন
বিগত সংসদ ছিল রাবার স্ট্যাম্প, এখন গণতন্ত্র উদ্ধার হয়েছে: ডেপুটি স্পিকার
বিগত সরকারগুলোর আমলে জাতীয় সংসদকে কেবল 'রাবার স্ট্যাম্প' হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।তিনি বলেন, দীর্ঘ ১৭-১৮ বছর পর দেশে প্রকৃত গণতন্ত্র উদ্ধার হয়েছে এবং বর্তমান সংসদকেই দেশের রাজনীতির মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে।শনিবার (২৮ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।



ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বাসভবনে এই শুভেচ্ছা বিনিময়কালে ডেপুটি স্পিকার বিগত বছরগুলোর নির্বাচনী ব্যবস্থার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের তিনটি সংসদ নির্বাচন ছিল কেবল ফ্যাসিস্ট শাসনের ক্ষমতা নবায়নের হাতিয়ার। তৎকালীন নির্বাচন কমিশন কেবল গেজেট প্রকাশের কাজ করেছে এবং সংসদকে পরিচালিত করেছে একটি রাবার স্ট্যাম্প হিসেবে।


কায়সার কামাল আরও বলেন, ‘যাদের আত্মত্যাগের বিনিময়ে এই সংসদ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, দেশের মানুষ আজ সেই সংসদের দিকেই তাকিয়ে আছে। আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি, সরকারি ও বিরোধী দলের অংশগ্রহণে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা হয়েছে।’


সাক্ষাৎকালে সাবেক স্পিকারকে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট উপহার দিয়ে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, ‘আপনি সংসদের সাবেক স্পিকার এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন। আপনার গৌরবোজ্জ্বল ও দূরদর্শী নেতৃত্বের নিদর্শনস্বরূপ এই সামান্য সম্মাননা। আপনার অবদান দেশ ও জাতি চিরদিন স্মরণ রাখবে।’


ডেপুটি স্পিকার সংসদে গণতন্ত্র ফিরে আসায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানান।


সংসদকে কার্যকর করার অঙ্গীকার ব্যক্ত করে কায়সার কামাল বলেন, ‘সংসদের ক্ষেত্রে বিরোধী দলই হলো প্রাণ। কার্যপ্রণালি বিধি অনুসারে তারা তাদের মতামত ব্যক্ত করবেন। ডেপুটি স্পিকার হিসেবে আমার দায়িত্ব থাকবে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা এবং সংসদে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা।’

কমেন্ট বক্স
আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই : মাহফুজ

আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই : মাহফুজ