ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠাতে পারবেন বাংলাদেশিরা: কেন্দ্রীয় ব্যাংক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ ও সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না: হুমায়ুন কবির লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ১২ দফা দাবিতে শ্রমিক সমাবেশ, মিলছে না ব্যাটারিচালিত অটোরিকশা ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স দেশের ভেতর-বাইরের সব ষড়যন্ত্রকারীকে একে একে জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ৭ কিলোমিটার পথ হেঁটে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র‌্যালি শুরু সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত সড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা: বিআরটিএ বাড়ল গ্রাম পুলিশের বেতন-ভাতা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক টেকনাফের পাহাড়ে ফের যৌথবাহিনীর অভিযান  জামালপুরে ট্রাকচাপায় নিহত ৩ ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে বাড়ছে না তেলের দাম- স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ১১:১১:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ১১:১১:৫১ পূর্বাহ্ন
আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে বাড়ছে না তেলের দাম- স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও দেশে তেলের দাম না বাড়ানো সরকারের একটি বড় সফলতা বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তবে এই সুযোগে পার্শ্ববর্তী দেশে জ্বালানি তেল পাচার রোধে সংশ্লিষ্টদের কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সঙ্গে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে সংসদ সদস্যদের রাজপথে ও সংসদে সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।শনিবার (২৮ মার্চ) রাতে সংসদ ভবনে আয়োজিত সরকারি দলের সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বোরো মৌসুমে কৃষি উৎপাদন সচল রাখতে সরকার জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি সত্ত্বেও বিশাল অঙ্কের ভর্তুকি দিয়ে দাম স্থিতিশীল রাখা হচ্ছে।


দেশে তেলের দাম কম হওয়ায় পাচারের যে আশঙ্কা তৈরি হয়েছে, তা রোধে সীমান্ত ও সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর জন্য মন্ত্রণালয়গুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, বিদ্যুৎ ও সারের সরবরাহ স্বাভাবিক রেখে কৃষি উৎপাদন সচল রাখাই এখন সরকারের প্রধান লক্ষ্য। বিশ্বের অনেক দেশে জ্বালানি সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হলেও বাংলাদেশে সুপরিকল্পিত ব্যবস্থার কারণে তেমন পরিস্থিতির সৃষ্টি হয়নি।বৈঠকে ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ লক্ষ্যে গঠিত বিশেষ কমিটি ইতিমধ্যে দুই দফা বৈঠকে বসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামীকাল (২৯ মার্চ) রাত ৮টা ৩০ মিনিটে কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। এই কমিটির চূড়ান্ত রিপোর্ট আগামী ২ এপ্রিল সংসদে উপস্থাপন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


তিনি বলেন, বর্তমান মেয়াদের প্রথম ৪০ দিন অতিবাহিত হওয়ার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের উদ্দেশে বিশেষ দিকনির্দেশনা দিয়েছেন। তিনি নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের অগ্রগতির কথা জনগণকে অবহিত করার নির্দেশ দিয়েছেন।


স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় সংসদ সদস্যদের জোরালো ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিরোধী পক্ষ বা অন্য কোনো মহল থেকে আসা চ্যালেঞ্জগুলো সংসদীয় পদ্ধতিতে মোকাবিলা এবং সরকারের উন্নয়নচিত্র উপস্থাপনের কৌশল বাতলে দেন প্রধানমন্ত্রী।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠাতে পারবেন বাংলাদেশিরা: কেন্দ্রীয় ব্যাংক

চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠাতে পারবেন বাংলাদেশিরা: কেন্দ্রীয় ব্যাংক