ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০৯:৪৬:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০৯:৪৬:১৬ পূর্বাহ্ন
নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা
নেপালের নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতা বালেন্দ্র (বালেন) শাহ তাঁর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই দেশটির শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। ১০০ দফার একটি বিশাল সংস্কার কর্মসূচি নিয়েছে দেশটির নতুন সরকার, যার একটি বড় অংশজুড়ে রয়েছে শিক্ষা খাত।নেপালের শিক্ষাব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে বালেন শাহর সরকার। স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক দল অনুমোদিত সব ধরনের ছাত্রসংগঠন নিষিদ্ধ করা হয়েছে।


এর পরিবর্তে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের জন্য অরাজনৈতিক ছাত্রসংসদ গঠন করা হবে।পরীক্ষার চাপ কমানোর লক্ষ্যে আগামী শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য সব ধরনের অভ্যন্তরীণ পরীক্ষা বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। এর পরিবর্তে শিক্ষার্থীদের ওপর থেকে মানসিক চাপ কমাতে আরো বেশি শিক্ষার্থীবান্ধব এবং বিকল্প মূল্যায়ন পদ্ধতি চালু করা হবে। শিক্ষাব্যবস্থাকে আরো অন্তর্ভুক্তিমূলক করা এবং একাডেমিক মান বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


৩৫ বছর বয়সী সাবেক র‌্যাপার ও কাঠমাণ্ডুর মেয়র বালেন শাহের এই সরকার ২০২৬ সালের ৫ মার্চের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে, যা নেপালের রাজনীতিতে একটি প্রজন্মের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। সূত্র : ফ্রি প্রেস জার্নাল

কমেন্ট বক্স
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস