ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার: স্বাস্থমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ-রুপার দাম দেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সুযোগ তৈরি হলে জ্বালানি তেলের দাম কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ল লঞ্চের ভাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০৯:৫৪:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০৯:৫৪:০৭ পূর্বাহ্ন
যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও
যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না বলে মন্তব্য করেছেন পোপ চতুর্দশ লিও। রোববার (২৯ মার্চ) পাম সানডে ধর্মোপদেশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।পোপ স্পষ্ট করে বলেন, ‘সৃষ্টিকর্তা যুদ্ধের বিরুদ্ধে। তিনি যুদ্ধবাজদের প্রার্থনা কবুল করেন না।’
এ সময় তিনি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে আক্রান্ত খ্রিষ্ট ধর্মাবলম্বীদের স্মরণ করেন এবং বলেন, তারা তাদের ধর্মীয় আচার পুরোদমে পালন করতে পারছেন না।তিনি বলেন, ‘আমাদের ঈশ্বর যিশু। তিনি শান্তির রাজা। তিনি যুদ্ধকে প্রত্যাখ্যান করেন। কেউ যুদ্ধকে ন্যায্যতা দেওয়ার জন্য যিশুকে ব্যবহার করতে পারে না।’



তিনি বলেন, ‘(যিশু) যুদ্ধবাজদের প্রার্থনা শোনেন না, বরং তা প্রত্যাখ্যান করেন।’তিনি বাইবেলের একটি অংশ উদ্ধৃত করে বলেন, ‘তোমরা যতই প্রার্থনা কর না কেন, আমি শুনব না—কারণ তোমাদের হাত রক্তে ভরা।’এর আগে গত সপ্তাহে পোপ মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আহ্বান জানান। সে সময় তিনি বলেন, ১০ লাখের বেশি মানুষ এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছে। তিনি সংঘাতে জড়িয়ে পড়া সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানান।


চতুর্দশ লিও প্রথম আমেরিকান পোপ। তিনি বারবার যুদ্ধের নিন্দা জানিয়ে আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব নিরসনের আহ্বান জানিয়ে আসছেন। তবে ৭০ বছর বয়সী পোপ সব সময়ই ইরান যুদ্ধের বিষয়ে সতর্ক বক্তব্য দিয়ে এসেছেন। তিনি যুদ্ধের নিন্দা জানালেও এ পর্যন্ত কোনো পক্ষের নাম উচ্চারণ কিংবা কাউকে দায়ী করেননি।

কমেন্ট বক্স
ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু

ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু