ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

অধিনায়ককে শেষবিদায় জানাল মোহামেডান

  • আপলোড সময় : ১৯-১১-২০২৪ ০২:৪৮:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৪ ০২:৪৮:২৯ অপরাহ্ন
অধিনায়ককে শেষবিদায় জানাল মোহামেডান
মোহামেডান ক্লাব প্রাঙ্গণে আজ নীরব-নিথর এক সকাল। ছায়াঘেরা উঠানে যেখানে জাকারিয়া পিন্টু একসময় সতীর্থদের সঙ্গে আড্ডায় মেতেছেন, সেখানেই এবার তাঁর মরদেহ। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক, মোহামেডান ক্লাবের কিংবদন্তি জাকারিয়া পিন্টুকে বিদায় জানাতে ক্লাবের সাবেক ও বর্তমান খেলোয়াড়, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিন্টু ১৯৬১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত মোহামেডানের হয়ে খেলেছেন এবং ১৯৬৯ সাল থেকে টানা ১৯৭৫ পর্যন্ত অধিনায়কত্ব করেছেন। আজ তাঁর জানাজার আগে ক্লাব প্রাঙ্গণে দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান। জানাজায় অংশ নেন সাবেক সতীর্থ ও ক্রীড়া ব্যক্তিত্বরা।

গোলাম সারোয়ার টিপু স্মৃতিচারণায় বলেন, ‘পিন্টু ভাই ছিলেন শৃঙ্খলাপরায়ণ ও ফিটনেসের প্রতীক। তিনি আমাদের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি।’ স্বাধীন বাংলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় আশরাফ আলী বলেন, ‘পিন্টু ভাই ছিলেন আপাদমস্তক ভদ্রলোক, সিনিয়র হিসেবে স্নেহশীল।’

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেন, ‘পিন্টু ভাই স্বাধীনতার ইতিহাসের সঙ্গে অমর হয়ে থাকবেন। তিনি ছিলেন বাংলাদেশের ক্রীড়াজগতের প্রতীক।’

সাবেক সতীর্থ মেজর (অব.) হাফিজউদ্দিন পিন্টুর সঙ্গে পাকিস্তান জাতীয় দল ও মোহামেডানে খেলার স্মৃতি তুলে ধরেন। তিনি বলেন, ‘ইরান ও তুরস্কে তাঁর সঙ্গে খেলার দিনগুলো ভুলব না।’

বন্ধু প্রতাপ শংকর হাজরা আবেগাপ্লুত হয়ে বললেন, ‘আমার অনুভূতিগুলো ভোঁতা হয়ে গেছে। পিন্টু ছিল আমার প্রিয় বন্ধু। ওপারে দেখা হবে।’

মোহামেডান ক্লাবের পক্ষ থেকে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জাতীয় পতাকা ও মোহামেডানের সাদা-কালো পতাকা দিয়ে তাঁকে শেষ বিদায় জানানো হয়। ক্লাবের প্রতি পিন্টুর অবদানকে স্মরণ করে এটি ছিল এক অনন্য শ্রদ্ধার বহিঃপ্রকাশ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা