ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

চাচিকে নিয়ে উধাও ভাতিজা

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০১:২৬:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০১:২৬:০৯ অপরাহ্ন
চাচিকে নিয়ে উধাও ভাতিজা
কুড়িগ্রামের রাজারহাটে এক গৃহবধূকে নিয়ে ভাতিজার পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের জমিদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, জমিদারপাড়া গ্রামের গোপাল চন্দ্রের ছেলে সবুজ চন্দ্র (২১) দীর্ঘদিন ধরে তার আপন চাচির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি দীর্ঘদিন গোপন থাকলেও হঠাৎ করেই তা প্রকাশ্যে আসে। পরিবার ও সামাজিক লোকলজ্জার তোয়াক্কা না করে গত শুক্রবার রাতে তারা বাড়ি থেকে পালিয়ে যান। এরপর থেকেই তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।


এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিনের গোপন এই সম্পর্ক এমন পরিণতি পাবে তা কেউ কল্পনাও করেনি। অনেকেই ঘটনাটিকে পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের উদাহরণ হিসেবে দেখছেন।নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকে সবুজ চন্দ্র এবং তার চাচির কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় উভয় পরিবার সামাজিকভাবে বিব্রতকর অবস্থায় পড়েছে এবং দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।


রাজারহাট থানার ওসি মো. মামুনুর রশীদ বলেন, এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান হলেন মারুফ সাত্তার আলী

প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান হলেন মারুফ সাত্তার আলী