ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩ কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ফের আটক ২৫৪ সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভারতে ‘ভেজাল’ মদ পানে ১৯ জনের মৃত্যু আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার: স্বাস্থমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ-রুপার দাম দেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল ফের ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল ৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বাংলার প্রধান মন্ত্রী তারেক রহমানের বৈঠক

বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০৫:০৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০৫:০৬:৪৩ অপরাহ্ন
বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড
ঝিনাইদহের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। রোববার (২৯ মার্চ) সন্ধ্যার পর শুরু হওয়া বৃষ্টিতে জেলার কয়েকটি উপজেলায় শিলা পড়লেও কালীগঞ্জ উপজেলার কিছু এলাকায় তুলনামূলক বড় আকারের শিলা দেখা যায়।এরই মধ্যে সোমবার সকালে উপজেলার পাঁচকাহুনিয়া মাঠ থেকে একটি অস্বাভাবিক বড় শিলাখণ্ড উদ্ধার হওয়ার ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যায় আকাশ কালো হয়ে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয় এবং কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়। পরদিন সকালে পাঁচকাহুনিয়া গ্রামের কৃষক কৃষ্ণচন্দ্র অধিকারী নিজের জমি পরিদর্শনে গিয়ে মাঠে বড় একটি শিলাখণ্ড পড়ে থাকতে দেখেন।



কৃষ্ণচন্দ্র জানান, সকালে মাঠে গিয়ে হঠাৎ দেখি মাটিতে বিশাল এক শিলাখণ্ড পড়ে আছে। ওজন অনেক বেশি হওয়ায় আমি একা সেটি তুলে আনতে পারিনি। পরে শিলাটির একটি বড় অংশ ভেঙে সবাইকে দেখানোর জন্য বাজারে নিয়ে আসি। তার দাবি, পুরো শিলাখণ্ডটির ওজন প্রায় এক মণের কাছাকাছি ছিল।



এ ঘটনা ছড়িয়ে পড়লে স্থানীয় বাজারে ভিড় জমে যায় শিলাখণ্ডটি দেখার জন্য। এলাকাবাসীর মতে, এ অঞ্চলে আগে কখনো এত বড় শিলা পড়ার ঘটনা তারা দেখেননি বা শোনেননি। ফলে বিষয়টি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন