ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ , ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোট দিলেন তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ চায় জাতিসংঘ ভোটের দিন যান চলাচলে মানতে হবে যে বিধিনিষেধ নির্বাচনি দায়িত্ব পালনকালে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একে-৪৭ থাকবে পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি

যারা আওয়ামী পুনর্বাসনের উদ্যোগ নেবে, তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে: হাসনাত আবদুল্লাহ

  • আপলোড সময় : ১৯-১১-২০২৪ ০৩:০১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৪ ০৩:০১:৩১ অপরাহ্ন
যারা আওয়ামী পুনর্বাসনের উদ্যোগ নেবে, তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে: হাসনাত আবদুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে আজ মঙ্গলবার অভিযোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। তিনি বলেন, ‘ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ‘জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে যারা গণমানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে চায়, তাদের প্রধান দাবি হওয়া উচিত ২৪–পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা।’

এর আগে, অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত এক আলোচনায় বলেন, ‘১৯৪৫ সালে জার্মানির ফ্যাসিস্ট নাৎসি পার্টি নিষিদ্ধ হয়েছিল। সেই দৃষ্টান্ত থেকে বোঝা উচিত, আওয়ামী লীগের পরিণতি কী হওয়া উচিত।’

তিনি আরও অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রস্তাব দিলেও কিছু রাজনৈতিক দল তা বাধা দেওয়ার চেষ্টা করছে।

এই বক্তব্যগুলো আওয়ামী লীগের ভবিষ্যৎ ও রাজনৈতিক অঙ্গনের পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা উসকে দিয়েছে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোট দিলেন তারেক রহমান

ভোট দিলেন তারেক রহমান