ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে আর কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান ৩ মাসের মধ্যে সরছে গুলিস্থান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল: ডিএমপি কমিশনার কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে: আইনমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী মিষ্টি অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে পাকিস্তান দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে প্রচারিত হবে মুন অ্যালার্টের নিখোঁজ বার্তা ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী  তেল আবিবগামী ফ্লাইটে ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, মাঝ আকাশে ‘ডেথ ডাইভ’ জামিন পেলেন গাজী নজরুলের স্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সাথে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা

নিউইয়র্কের আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ১১:৩৫:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ১১:৩৫:৩৯ পূর্বাহ্ন
নিউইয়র্কের আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর
বাংলাদেশ ব্যাংকের বহুল আলোচিত রিজার্ভ চুরির মামলায় জবানবন্দি প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর। আদালতের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১০ এপ্রিল তিনি এই মামলার গুরুত্বপূর্ণ সাক্ষ্য বা জবানবন্দি (ডিপোজিশন) দেবেন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) একটি অভ্যন্তরীণ নথিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 



গত ১১ মার্চ মামলার আইনজীবী ধর্মেন্দ্র নায়ার এবং ব্যারিস্টার সৈয়দ আফজাল হাসান উদ্দিন ই-মেইলের মাধ্যমে আদালতের এই নির্দেশনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। এই সফর ও জবানবন্দির যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে ড. মনসুর গত ৪ এপ্রিল ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এবং সেখান থেকে তাঁর নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে।


রিজার্ভ চুরির এই দীর্ঘমেয়াদী আইনি লড়াইয়ে ড. আহসান এইচ মনসুর ইতিপূর্বে আদালতের অনুরোধে একটি হলফনামা জমা দিয়েছেন। জবানবন্দি প্রদানের মূল ধাপের আগে প্রস্তুতিমূলক আলোচনার জন্য বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত আইন প্রতিষ্ঠান ‘বিএসএনকে’ এবং ‘কিস্টোন’ ৬ ও ১০ এপ্রিল বিশেষ বৈঠকের আয়োজন করেছে। 


বিএফআইইউর নথিতে উল্লেখ করা হয়েছে যে, ড. মনসুরের এই রাষ্ট্রীয় সফরের যাবতীয় ব্যয়ভার বাংলাদেশ ব্যাংক বহন করবে। বিমান ভাড়া, হোটেল খরচ ও প্রটোকলসহ তিনি বর্তমান গভর্নরের সমমানের সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। সফর শেষে আগামী ১২ এপ্রিল তাঁর দেশে ফেরার কথা রয়েছে এবং তিনি তাঁর সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তাকে নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

মামলার আইনি প্রক্রিয়া ও কৌশলগত আলোচনার জন্য বিএফআইইউর উপপ্রধান মো. মফিজুর রহমান খান চৌধুরীকেও একই সময়ে যুক্তরাষ্ট্রে উপস্থিত থাকার জন্য আইনজীবীরা অনুরোধ জানিয়েছেন। তিনি সেখানে বিশেষজ্ঞ সাক্ষী হিসেবে এবং চলমান আইনি বিষয়গুলো নিয়ে আলোচনায় অংশ নেবেন। 

এছাড়া মামলার অন্যতম প্রধান আইন প্রতিষ্ঠান ‘কোজেন ও’কনর’-এর সঙ্গেও তাঁদের গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে। জবানবন্দি সংক্রান্ত খরচ বাবদ কিস্টোনের আইনজীবী ধর্মেন্দ্র নায়ার ১৫ হাজার ব্রিটিশ পাউন্ড পরিশোধের অনুরোধ জানিয়ে একটি বিল পাঠিয়েছেন। একই সঙ্গে ব্যারিস্টার সৈয়দ আফজাল হাসান উদ্দিনকেও ৮ থেকে ১০ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র সফরের অনুমোদনের প্রস্তাব দেওয়া হয়েছে, যিনি ইতিপূর্বে উপ-গভর্নরের সমমানের সুবিধা পেয়েছিলেন।

পুরো বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এই সফর সংক্রান্ত কোনো দাপ্তরিক আদেশ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ না করার সুপারিশ করা হয়েছে, যদিও অভিবাসন কর্তৃপক্ষকে নিয়ম অনুযায়ী অবহিত করা হবে। রিজার্ভ পুনরুদ্ধারের এই আইনি প্রক্রিয়ায় সহায়তার জন্য আরও একজন কর্মকর্তাকে মনোনয়নের প্রস্তাব দেওয়া হয়েছে। এই উচ্চপর্যায়ের সফরের মাধ্যমে নিউইয়র্কের আদালতে বাংলাদেশের অবস্থান আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে। 

ড. আহসান এইচ মনসুরের এই জবানবন্দি রিজার্ভ চুরির মামলার ভবিষ্যৎ মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তবে এই সফর ও জবানবন্দি প্রসঙ্গে মন্তব্য জানতে ড. মনসুরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কমেন্ট বক্স
কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা