ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল দাম বাড়লো এলপিজির বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত: শ্রমমন্ত্রী পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের: বিশ্ব স্বাস্থ্য সংস্থা মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে আর কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান ৩ মাসের মধ্যে সরছে গুলিস্থান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল: ডিএমপি কমিশনার কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে: আইনমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী মিষ্টি অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে পাকিস্তান

অলঙ্কার চুরির অভিযোগে দম্পতিকে গণপিটুনি, স্বামীর মাথা ন্যাড়া

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০২:২৯:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০২:২৯:৫৬ অপরাহ্ন
অলঙ্কার চুরির অভিযোগে দম্পতিকে গণপিটুনি, স্বামীর মাথা ন্যাড়া
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরে খেলার ছলে এক শিশুর রুপার নুপুর ও স্বর্ণের দুল চুরির অভিযোগে স্বামী-স্ত্রীকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় অভিযুক্ত স্বামী ইমরান আলীর মাথা ন্যাড়া করে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্ত্রী রুপালী আক্তারকে আটক করলেও কৌশলে পালিয়ে যান ইমরান। রোববার (৫ এপ্রিল) বিকালে পৌর শহরের টিএন্ডটি এলাকায় এ ঘটনা ঘটে। আটক রুপালী আক্তার ও তার স্বামী ইমরান আলীর বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিনের মাদক ব্যবসা ও চুরির অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকালে টিএন্ডটি এলাকার রাস্তায় ৭ বছরের এক শিশু খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত রুপালী আক্তার কৌশলে শিশুটির পা থেকে রুপার নুপুর খুলে নেন। এরপর কানের স্বর্ণের দুল খোলার চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে।


স্থানীয়রা এগিয়ে এসে রুপালীকে হাতেনাতে ধরে ফেলেন এবং পার্শ্ববর্তী একটি স্কুলের সিমেন্টের খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দিতে শুরু করেন। ​ঘটনার এক পর্যায়ে স্ত্রীকে রক্ষা করতে স্বামী ইমরান আলী এগিয়ে এলে জনরোষের শিকার হন তিনি। উত্তেজিত নারী-পুরুষরা চুরির ক্ষোভে ইমরানের মাথার চুল ন্যাড়া করে দেন এবং তাকেও মারধর করেন।স্থানীয়দের অভিযোগ, এই দম্পতি দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন বাসা-বাড়িতে চুরির ঘটনা ঘটিয়ে আসছিল। ​পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আসার সংবাদ পেয়ে কৌশলে সরে পড়েন ইমরান। তবে পুলিশ আহত অবস্থায় রুপালী আক্তারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।


এ বিষয়ে পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রুপালী ও ইমরানের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ইমরান সম্প্রতি একটি মাদক মামলায় জেল খেটে জামিনে বের হয়েছেন।​তিনি আরও জানান, শিশুটির অলঙ্কার চুরির ঘটনায় রুপালী আক্তারের নামে নিয়মিত চুরির মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

কমেন্ট বক্স