ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ হরমুজ প্রণালী পরিষ্কার করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

ভাত রান্নায় দেরি হওয়ায় স্ত্রীর গায়ে গরম মাড়, স্বামী গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৬:২৯:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৬:২৯:৩৪ অপরাহ্ন
ভাত রান্নায় দেরি হওয়ায় স্ত্রীর গায়ে গরম মাড়, স্বামী গ্রেপ্তার
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ভাত রান্না করতে দেরি হওয়াকে কেন্দ্র করে স্ত্রীর শরীরে গরম ভাতের মাড় ঢেলে দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার পাগলা-শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।পুলিশ জানায়, অভিযুক্ত চুন্নু শেখ (৩৫)-কে গ্রেপ্তার করে সোমবার (৬ এপ্রিল) দুপুরে বাগেরহাটের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।ভুক্তভোগী মুসলিমা বেগম (২৭) জানান, রবিবার সকালে তিনি বাড়ির বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। এ কারণে ভাত রান্না করতে কিছুটা দেরি হয়। এতে তার স্বামী ক্ষিপ্ত হয়ে গরম ভাতের মাড় তার শরীরে ঢেলে দেন। এতে তার মুখমণ্ডল, ঘাড় ও শরীরের এক পাশ ঝলসে যায়।


চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।স্থানীয়রা জানায়, ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহের জেরে ওই নারী নির্যাতনের শিকার হচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় আহত নারীর ভাই বাদী হয়ে রোববার রাতেই ফকিরহাট মডেল থানায় একটি মামলা করেন (মামলা নং-৯, তারিখ : ৫ এপ্রিল ২০২৬)।পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চুন্নু শেখকে গ্রেপ্তার করে।ভুক্তভোগী মুসলিমা বেগম অভিযোগ করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে কারণে-অকারণে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। এ ঘটনায় তিনি বিচার দাবি করেন।



ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান বলেন, আহত নারীর শরীরের বিভিন্ন স্থানে দগ্ধের চিহ্ন রয়েছে। তার চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।



ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ব্যবস্থা নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী