ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

উঠে যান ৭ হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ে, যেভাবে ইরানে লুকিয়ে ছিলেন মার্কিনসেনা

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৬:০২:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৬:০২:৫০ অপরাহ্ন
উঠে যান ৭ হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ে, যেভাবে ইরানে লুকিয়ে ছিলেন মার্কিনসেনা
ইরানের আঘাতে দেশটিতে আছড়ে পড়া এফ-১৫ স্ট্রাইক ইগল যুদ্ধবিমানের ওয়েপনস সিস্টেমস অফিসার ইরানের নিয়ন্ত্রিত এলাকার ভেতরে, পাহাড়ের ফাঁক-ফোকরে একা লুকিয়ে ছিলেন। তার একটাই লক্ষ্য ছিল, বেঁচে থাকা এবং ইরানের চোখ এড়িয়ে চলা। এক প্রতিবেদনে সিএনএন সেই বর্ণনা দিয়েছে। 




ইরানের ভেতরে ভূপাতিত হওয়া সেই যুদ্ধবিমানের ওয়েপনস সিস্টেমস অফিসার এক দিনেরও বেশি সময় ধরে ইরানি বাহিনীর হাতে ধরা পড়া থেকে বেঁচে যান। এসময় তিনি প্রায় ৭ হাজার ফুট উচ্চতার দুর্গম পাহাড়ি চূড়ায় পৌঁছে যান। তার কাছে ছিল শুধু একটি পিস্তল, একটি যোগাযোগযন্ত্র এবং একটি ট্র্যাকিং যন্ত্র।


শেষমেশ যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনীর একটি দল, আকাশ থেকে বোমা হামলার সহায়তায় এলাকা নিরাপদ করে ওই কর্মকর্তাকে খুঁজে বের করে উদ্ধার করে এবং নিরাপদে ফিরিয়ে আনে।


মার্কিন দুই কর্মকর্তা পরে এই ঝুঁকিপূর্ণ অভিযানের বিস্তারিত জানান। তারা বলেন, এতে শত শত মার্কিন সামরিক ও গোয়েন্দা সদস্য অংশ নেন। অভিযানে বিশেষ বাহিনী সরাসরি উদ্ধারকাজ পরিচালনা করে এবং সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সি (সিআইএ) আগে থেকেই বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে সম্ভাব্য ইরানি অনুসন্ধানকে ভিন্ন পথে নেয়ার চেষ্টা চালায়।


অভিযান চলাকালে একাধিক নাটকীয় পরিস্থিতিরও সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত হয়ে পড়া যুক্তরাষ্ট্রের দুটি বিশেষ অপারেশন বিমান ইরানের মাটিতেই ধ্বংস করে দিতে হয়, যাতে সেগুলো শত্রুপক্ষের হাতে না পড়ে।


ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে ইসফাহান প্রদেশের দক্ষিণাঞ্চলে পোড়া বিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে। ফুটেজে ধোঁয়া ওঠা ধ্বংসস্তূপ এবং ইঞ্জিনের অংশবিশেষও দেখা যায়। তবে এগুলো কোন ধরনের বিমান বা কার মালিকানাধীন, তা স্পষ্ট নয়।


ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, এই অভিযান পরিচালনায় যুক্তরাষ্ট্র একটি পরিত্যক্ত বিমানঘাঁটি ব্যবহার করেছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণেও ওই এলাকায় একটি ছোট রানওয়ের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।


এছাড়া একটি ইসরায়েলি সূত্র জানায়, উদ্ধার অভিযানে বাধা এড়াতে ইসরায়েল তাদের কিছু পরিকল্পিত হামলা স্থগিত করে এবং গোয়েন্দা সহায়তা প্রদান করে।
 

কমেন্ট বক্স
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস