ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো দেড় বছরের শিশুর

  • আপলোড সময় : ১০-০৪-২০২৬ ১২:২১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৬ ১২:২১:০৩ অপরাহ্ন
গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো দেড় বছরের শিশুর
চুয়াডাঙ্গায় ওষুধ খাওয়াতে গিয়ে গলায় ট্যাবলেট আটকে জান্নাতুল নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। কয়েক দিন ধরে ডায়রিয়ায় ভুগছিলো শিশুটি।বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালের দিকে সদর উপজেলার নূরনগর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।


নিহত জান্নাতুল নূরনগর গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ডায়রিয়ায় ভুগছিলো জান্নাতুল। বিকা তার মা রেশমা খাতুন স্থানীয় একটি দোকান থেকে ‘মেট্রিল’ নামের একটি ট্যাবলেট কিনে আনেন। সেটি জান্নাতুলকে খাওয়ানোর পরপরই তা শিশুটির গলায় আটকে যায়। এতে তার তীব্র শ্বাসকষ্ট শুরু হয় এবং সে অসুস্থ হয়ে পড়ে।


জান্নাতুলের অবস্থা বেগতিক দেখে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে শিশুটির মৃত্যু হয়।নিহত জান্নাতুলের বাবা জালাল উদ্দিন কান্নায় ভেঙে পড়ে গণমাধ্যমকে বলেন, ‘ডায়রিয়ার কারণে ওষুধ খাওয়ানোর সময় এই দুর্ঘটনা ঘটে এবং গলায় ট্যাবলেট আটকে যায়। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলেন আমার মেয়ে আর নেই।’


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহরাব হোসেন গণমাধ্যমকে জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরিবারের অসচেতনতার কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। এ ঘটনায় নূরনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা