ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়াকে নিয়ে প্রসেনজিৎ

  • আপলোড সময় : ১০-০৪-২০২৬ ১২:২৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৬ ১২:২৪:৪৮ অপরাহ্ন
এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়াকে নিয়ে প্রসেনজিৎ
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয় ও গ্ল্যামারে সমার্থক। বড়পর্দায় তার মুগ্ধকর উপস্থিতির পাশাপাশি বাস্তবজীবনেও তিনি এক স্বতন্ত্র স্টাইল আইকন। অভিনয়ের মাধ্যমে যেমন দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন, ঠিক তেমনি সামাজিক মাধ্যমেও নিয়মিত নিজের নজরকাড়া উপস্থিতি জানান দেন তিনি। দুই বাংলার সিনেমায় অবাধে কাজ করে চলেছেন জয়া আহসান। গত ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয় অভিনীত সিনেমা ‘ওসিডি’। গত বছর তার বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। দেশে মুক্তি পায় ‘তাণ্ডব’, ‘উৎসব’,‘ফেরেশতে’এবং ‘জয়া আর শারমিন’। অন্যদিকে কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ডিয়ার মা’ ও ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমা।


এবার শুটিং সেটে প্রস্তুত নিয়ে আসা এবং কাজকে গুরুত্ব দেওয়া অভিনেত্রী হিসেবেই জয়া আহসানকে দেখেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্প্রতি ‘সংগীত বাংলায়' দেওয়া এক সাক্ষাৎকারে জয়া আহসানের অভিনয় দক্ষতার পাশাপাশি তার খাবার নিয়েও মজার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন মুম্বাদা।এদিকে টালিউডের পাশাপাশি গত কয়েক বছর বলিউডেও নিয়মিত কাজ করছেন অভিনেতা প্রসেনজিৎ। বাণিজ্যিক থেকে অন্যধারার সিনেমা—এমনকি হালের ওয়েব সিরিজেও তিনি দাপুটে অভিনেতা। সব যুগেই ‘সফল’ অভিনেতা হিসেবে তার পরিচয়। ‘জুবিলি’, ‘স্কুপ’, ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজগুলোতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে হিন্দি সিনেমা ‘মালিক’। 


এর আগে ২০১৯ সালে অতনু ঘোষ পরিচালিত রোমান্টিক থ্রিলার সিনেমা 'রবিবার'-এর মাধ্যমে প্রসেনজিৎ ও জয়া আহসান প্রথমবার একসঙ্গে জুটি বাঁধেন। এরপর পরিচালক সৃজিত মুখার্জির 'দশম অবতার' সিনেমাতেও দেখা গেছে তাদের একসঙ্গে।জয়া আহসান প্রসঙ্গে কথা উঠতেই বিস্ময় প্রকাশ করে প্রসেনজিৎ বলেন, ' শুটিং সেটে জয়া আহসান একদম তৈরি হয়ে আসে। শট দেওয়ার সময় তাকে দেখলে মনে হবে—পুরোটা তৈরি হয়ে আসা একজন অভিনেত্রী।'জয়া যে ‘খাদ্যরসিক’ সেটি কাছ থেকে দেখেছেন প্রসেনজিৎ। তিনি বলেন, জয়ার আরও একটা অদ্ভুত দিক আছে—ও কোনো দিনও মোটা হয় না। এত এত রসগোল্লা খায়। বুম্বাদা বলেন, আমি একদিন ওকে জিজ্ঞেস করেছিলাম—তুই এত রসগোল্লা খাস কীভাবে? ও যখনই সময় পায় খায়, আসনও করে না, কিন্তু ওর গায়ে ফ্যাট ধরে না।


'বিশ্বাস করার মতো না, ও এত এত খেতে ভালোবাসে। ও বলে— বুম্বাদা আমি তো খাই। আমি বলি তুই তো আসনও করিস না, ব্যায়ামও করিস না। বলে—না, আমি খেতে ভালোবাসি, আমার কিছু হয় না। আমি বললাম—ভালো। সুন্দর!'

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা