ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

পুলিশের মাথা ফাটিয়ে পালালেন আসামি, দিতে হলো চার সেলাই

  • আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০১:১২:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০১:১২:১৬ অপরাহ্ন
পুলিশের মাথা ফাটিয়ে পালালেন আসামি, দিতে হলো চার সেলাই
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বনমালী রায় নামে এক পুলিশ সদস্য লোহার রডের  আঘাতে আহত হয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ এলাকায় এ ঘটনা ঘটে।



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লোহাকাচি গ্রামের শরিফ উদ্দিনের গোয়াল থেকে বুধবার রাতে দুটি গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গরুর মালিক রাসেল ইসলামের (৩৩)বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার এসআই বদিউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায়।



অভিযানকালে পুলিশ জানতে পারে, রাসেল ইসলাম নিজ বাড়িতেই অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ তার বাড়ি ঘিরে ফেলে। এক পর্যায়ে ঘরের দরজার সামনে গেলে পুলিশ সদস্য বনমালী রায় লক্ষ্য করেন আসামি ভেতরে রয়েছে। ঠিক তখনই রাসেল ইসলাম হঠাৎ দরজা খুলে লোহার রড দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে পালিয়ে যায়।


হামলার পর অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত আহত বনমালী রায়কে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা তার মাথায় চারটি সেলাই দেন এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহফুজা মুনির পূর্বা জানান, আহত পুলিশ সদস্যের মাথায় চারটি সেলাই দিতে হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।


তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, আসামি রাসেল ইসলামের বিরুদ্ধে ভ্যান ও গরু চুরির একাধিক মামলা রয়েছে। তাকে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সর্বশেষ একটি গরু চুরির মামলার ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালানো হলে তিনি পুলিশকে আঘাত করে পালিয়ে যান। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম