ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর

  • আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০১:১৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০১:১৬:৪৩ অপরাহ্ন
ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর
ফরিদপুরে ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৪৩ বছর বয়সি এক বিধবা নারীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। 
ভুক্তভোগী নারী ফরিদপুর পৌরসভার বাসিন্দা। ১০ বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি অন্যের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করছেন। অভাবের সংসারে সরকারি সহায়তার আশায় প্রতিবেশী সুজন শেখের (৩৫) শরণাপন্ন হয়েছিলেন তিনি। 



সুজন তাকে কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে গত ২ এপ্রিল সকালে উপজেলা পরিষদে যাওয়ার কথা বলে রিকশায় তোলেন। তবে কৌশলে তাকে শহরের গোয়ালচামট এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে আটকে রেখে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী নারী ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে চারদিন চিকিৎসা শেষে বর্তমানে বাড়িতে রয়েছেন। হাসপাতালের ছাড়পত্রেও যৌন নির্যাতনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।চিকিৎসা শেষে গত ৬ এপ্রিল বাড়ি ফিরে তিনি মঙ্গলবার থানায় মামলা দায়ের করেন।



অভিযুক্ত সুজন শেখ ধর্ষণের কথা অস্বীকার করে দাবি করেছেন, ওই নারী কার্ডের জন্য তার বাড়িতে এলে তিনি তাকে লাথি দিয়েছিলেন, যার প্রতিশোধ নিতে এই মিথ্যা মামলা। তবে তার দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। অভিযুক্ত সুজন শেখ, যিনি শহরের পশ্চিম আলীপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত—তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা