ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর পুলিশের মাথা ফাটিয়ে পালালেন আসামি, দিতে হলো চার সেলাই শাহজালালে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার পাওনা টাকা দিতে ডেকে নিয়ে যুবককে হত্যা এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়াকে নিয়ে প্রসেনজিৎ গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো দেড় বছরের শিশুর মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন’ উঠে যান ৭ হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ে, যেভাবে ইরানে লুকিয়ে ছিলেন মার্কিনসেনা রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা বললেন, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি আবু সাঈদ হত্যা মামলায় কার কার কী সাজা হলো এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন হাদি হত্যা মামলায় প্রধান আসামি অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড বন্ধুর বিয়েতে দুই লিটার অকটেন উপহার ভাত রান্নায় দেরি হওয়ায় স্ত্রীর গায়ে গরম মাড়, স্বামী গ্রেপ্তার সংরক্ষিত নারী আসন: হিসেবনিকেশে কোন জোট পাচ্ছে কত আসন

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক

  • আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০৩:২৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০৩:২৫:৩৯ অপরাহ্ন
তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জ্বালানি তেল সংগ্রহে বিড়ম্বনা এড়াতে জেলা প্রশাসনের সরবরাহ করা নিজের 'ফুয়েল কার্ড' গেঞ্জিতে প্রিন্ট করে এক অভিনব নজির গড়েছেন নূর মোহাম্মদ নামে এক যুবক।শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার জামতৈল বাজারে মোটরসাইকেলে করে ওই গেঞ্জি পরে তাকে চলাফেরা করতে দেখা গেছে।নূর মোহাম্মদ উপজেলার বড়পাকুরিয়া এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে এবং জামতৈল বাজারের ‘সোনালী টেলিকম অ্যান্ড ইলেকট্রনিকস’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।


ঘটনার সূত্রপাত ঘটে গত ৫ এপ্রিল, যখন নূর মোহাম্মদ সিরাজগঞ্জের কাজীপুর মোড় এলাকার একটি পাম্পে তেল নিতে যান। পাম্প কর্তৃপক্ষ তাকে জানায় ফুয়েল কার্ড ছাড়া তেল দেওয়া সম্ভব নয়। এমনকি মুঠোফোনে কার্ডের ছবি দেখালেও পাম্প কর্তৃপক্ষ তা গ্রহণে অস্বীকৃতি জানায়। এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে এবং পাম্পে কার্ড দেখানোর ঝামেলা কমাতে গত ৬ এপ্রিল তিনি নিজের গেঞ্জিতে কার্ডের উভয় পাশ প্রিন্ট করার সিদ্ধান্ত নেন।


গেঞ্জির সম্মুখভাগে ফুয়েল কার্ডের প্রথম অংশ প্রিন্ট করা রয়েছে, যেখানে তার নাম, পরিচয় ও ছবি সংযুক্ত আছে। অন্যদিকে গেঞ্জির পেছনের অংশে ফুয়েল কার্ডের মাধ্যমে কবে কবে তেল পাওয়া যাবে এবং প্রয়োজনীয় নির্দেশিকা প্রিন্ট করা হয়েছে।নূর মোহাম্মদ জানান, কার্ড সাথে না থাকায় বারবার তেল পেতে যে ভোগান্তি পোহাতে হতো, তা এড়াতেই তিনি এই কৌশল বেছে নিয়েছেন।তিনি আরও বলেন, যতদিন এই অবস্থা থাকবে, ততদিন আমি এই গেঞ্জি ব্যবহার করব। 

কমেন্ট বক্স
তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক