ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসুস্থ ত্রাণমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হবে: সৈয়দপুর জেলা বিএনপি নেতা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শরীরে এইচআইভি জীবাণু পুশ, তরুণীর আত্মহত্যা পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী বাগেরহাটের হজরত খানজাহান (রহ.)-এর মাজারের দিঘিতে গাজীপুর জেলা কারাগারে কর্মরত কর্মকর্তার বদলি তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে দিনভর ঘোরাঘুরি, সন্ধ্যায় ধানক্ষেতে মিলল মরদেহ বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর পুলিশের মাথা ফাটিয়ে পালালেন আসামি, দিতে হলো চার সেলাই শাহজালালে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার পাওনা টাকা দিতে ডেকে নিয়ে যুবককে হত্যা এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়াকে নিয়ে প্রসেনজিৎ গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো দেড় বছরের শিশুর মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন’ উঠে যান ৭ হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ে, যেভাবে ইরানে লুকিয়ে ছিলেন মার্কিনসেনা রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা বললেন, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি

বাগেরহাটের হজরত খানজাহান (রহ.)-এর মাজারের দিঘিতে

  • আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৪:১৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৪:১৩:৩২ অপরাহ্ন
বাগেরহাটের হজরত খানজাহান (রহ.)-এর মাজারের দিঘিতে
সামাজিক যোগাযোগমাধ্যমে বাগেরহাটের হজরত খানজাহান (রহ.)-এর মাজারের দিঘিতে কুমিরকে কুকুর খাওয়ানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন তারকারা।অভিনেত্রী জয়া আহসান প্রাণী অধিকার নিয়ে সব সময়ই সোচ্চার। এমন ঘটনায় জয়া ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন ফেসবুক পোস্ট। তার পোস্টে লেখা, ‘একজনের কনটেন্ট বানানো আর মজা করার জন্য যে তাকে নির্মমভাবে অনর্থক মরতে হবে, এটা সে বোঝেনি। বোকা কুকুর!’


অভিনেত্রী দীপা খন্দকার লিখেছেন, ‘ভয়ানক।’


অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘ঘটনাটা এতক্ষণে হয়তো আপনারা সবাই জানেন। আসলে এ দেশে মানুষের চেয়ে অমানুষের সংখ্যা বেশি। সভ্যদের চাইতে অসভ্যর সংখ্যা বেশি। দেশ খারাপ না ভাই, দেশের মানুষগুলো খুব খারাপ! তাই দেশটা আগায় না।’ তিনি এ সময় দেশের সরকারের কাছে মিনতি জানান, ‘মাননীয় সরকার, দেশের মানুষগুলো ঠিক করেন, দেশ অটো ঠিক হয়ে যাবে।’গায়ক তানজীব সারোয়ার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘মৃত্যুর আগপর্যন্ত তাকিয়ে ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত ও ভেবেছিল, ওর এই বিশ্বস্ত লোকটা তাকে বাঁচাবে। কিন্তু এখানে কুমিরের দোষ নেই; কারণ, কুমিরের খিদে পেলে সে দেখামাত্রই খেয়ে ফেলে। আর এখানে নিরীহ কুকুর, এটাই কি মনুষ্যত্ব?’
 


সব সময় প্রাণীদের ব্যাপারে সোচ্চার আরেক অভিনেতা নিলয় আলমগীর। তিনি ভক্তদের কাছে কুকুরপ্রেমী হিসেবেও পরিচিত। গতকালের ঘটনায় নিলয় ফেসবুকে জানিয়েছেন, ‘প্রশাসনের উচিত খুব দ্রুত ব্যবস্থা নেওয়া।’ মনঃক্ষুণ্ন হয়ে পরিচালক অং রাখাইন লিখেছেন, ‘এই জাতি আগামী ১০০ বছর টিকে থাকতে পারবে কি না।’

প্রকৃত ঘটনা কী?

মাজারের ঘাটের পাশের দোকানি বিনা আক্তার জানান, কুকুরটি তার দোকানের সামনে কয়েকজনকে আক্রমণ করেছিল এবং একটি শিশুকে কামড়ও দেয়। পরে কুকুরটি পানিতে পড়ে গেলে কুমির তাকে ধরে নিয়ে যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মিথ্যা গল্প ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

মাজারের নিরাপত্তাকর্মী মো. ফোরকান হাওলাদার বলেন, ঘাটে কুমিরটি অবস্থান করছিল এবং দর্শনার্থীরা তা দেখছিলেন। আমি নিরাপত্তার জন্য ঘাটেই দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি বেওয়ারিশ কুকুর এসে আমার পায়ে আঁচড় দেয়। তখন আত্মরক্ষার্থে পা ঝাড়া দিলে কুকুরটি পানিতে পড়ে যায়। পরে দিঘিতে থাকা কুমিরটি তাকে ধরে পানির নিচে নিয়ে যায়।

তিনি জানান, আধা ঘণ্টা পর কুকুরটি ভেসে উঠলে সেটিকে উদ্ধার করে মাটিচাপা দেয়া হয়। কুকুরের আঁচড়ে আহত হওয়ায় তিনি বাগেরহাট জেলা সদর হাসপাতাল থেকে টিকা নিয়েছেন।

 
খানজাহান (রহ.) মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। সামাজিক যোগাযোগমাধ্যমে এর ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে, যা খুবই দুঃখজনক।’ মাজারের পবিত্রতা রক্ষার্থে বিষয়টি সঠিকভাবে উপস্থাপনের দাবি জানান তিনি।
 
এ বিষয়ে বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে মাজারের কুমিরকে কুকুর খাওয়ানো হচ্ছে এমন শিরোনামে একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি নজরে আসার পর প্রাথমিকভাবে জানতে পেরেছি প্রকৃত ঘটনা ভিন্ন। আসল ঘটনা অনুসন্ধানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
 
কমিটির অন্য দুই সদস্য হলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তদন্তের মাধ্যমে আসল ঘটনা উঠে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
অসুস্থ ত্রাণমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হবে: সৈয়দপুর জেলা বিএনপি নেতা

অসুস্থ ত্রাণমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হবে: সৈয়দপুর জেলা বিএনপি নেতা