ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

দিনাজপুর টেক্সটাইল মিল খুব দ্রুতই চালু হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০২:২৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০২:২৪:০৫ অপরাহ্ন
দিনাজপুর টেক্সটাইল মিল খুব দ্রুতই চালু হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, দিনাজপুর টেক্সটাইল মিল খুব দ্রুতই চালু করা হবে। রোববার (১২ এপ্রিল) সদর উপজেলার সদরপুরে দিনাজপুর টেক্সটাইল মিল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।মো. শরীফুল আলম বলেন, ‘দিনাজপুরের মানুষের গর্ব দিনাজপুর টেক্সটাইল মিল। এটি অনেক দিন ধরে বন্ধ। এরকম অনেক টেক্সটাইল, জুট মিল আছে। প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহার অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এগুলো পুনরায় চালু করার চিন্তাভাবনা করছি।’


তিনি বলেন, ‘এটা বেশি দেরি হবে না, আন্তর্জাতিকভাবে টেন্ডার হয়েছে। প্রক্রিয়াগত দিক শেষ করে খুব দ্রুতই এ কর্মচাঞ্চল্য ফিরে পাবে। এ এলাকার মানুষের কর্মসংস্থান আবার নতুন করে তৈরি হবে। পিপিপি পদ্ধতি সরকারি ও বেসরকারি প্রাইভেট সেক্টর মিলেই এই মিল চালু হবে। আমরা নিশ্চিত করে বলতে পারি নির্বাচনি কমিটমেন্ট অনুযায়ী আমরা কর্মসংস্থান এবং এই শিল্প প্রতিষ্ঠানগুলোকে দ্রুত আবার চালু করার যে পদক্ষেপ প্রধানমন্ত্রী নিয়েছে তার ধারাবাহিকতায় দ্রুত এই মিল চালু হবে।’


প্রসঙ্গত, ১৯৮০ সালে ১৩৫০ জন শ্রমিক নিয়ে দিনাজপুর টেক্সটাইল মিলটি চালু হয়। অল্প সময়ের মধ্যে মিলটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়। আমলাতান্ত্রিক জটিলতায় বিশাল লোকসানের বোঝা নিয়ে মিলটি ১৯৯৪ সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। কয়েকবার খোলা এবং বন্ধের পর ২০০৭ সালে মিলটি পুরোপুরি বন্ধ হয়ে যায়।

কমেন্ট বক্স
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস