ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চাই: এলজিআরডি প্রতিমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে দিল্লিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটক বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেন্দ্রে বসার পর এল নিয়োগ পরীক্ষা স্থগিতের খবর, সড়ক অবরোধ পরীক্ষার্থীদের স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণও করেন সিএনজিচালক সুমন: পুলিশ রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন

হরমুজ প্রণালী পরিষ্কার করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

  • আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০২:২৭:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০২:২৭:১৩ অপরাহ্ন
হরমুজ প্রণালী পরিষ্কার করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জানিয়েছেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানে ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই ‘হরমুজ প্রণালী সচল করা শুরু করেছে’ যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্রের গণমাধ্যম আউটলেট অ্যাক্সিওসের বরাতে ওয়াশিংটন থেকে এএফপি জানিয়েছে, শনিবার কয়েকটি মার্কিন নৌবাহিনীর জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে, যা ইরানের সঙ্গে সমন্বয় ছাড়াই করা হয়েছে। তবে ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, যাকে রাষ্ট্রীয় টেলিভিশন উদ্ধৃত করেছে, এই প্রতিবেদন অস্বীকার করেছেন।



ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন, আমরা এখন হরমুজ প্রণালী পরিষ্কার করার প্রক্রিয়া শুরু করছি এবং এটিকে তিনি চীন, জাপান ও ফ্রান্সের মতো দেশগুলোর জন্য ‘একটি উপকার’ হিসেবে উল্লেখ করেন, যারা তার ভাষায় ‘নিজেদের সাহস বা ইচ্ছাশক্তি দেখায় না।’তিনি জোর দিয়ে বলেন, ইরান এই সংঘাতে ‘বড় ধরনের ক্ষতির মুখে আছে’, যদিও তিনি স্বীকার করেন যে কৌশলগত এই প্রণালীতে ইরানের পুঁতে রাখা মাইন এখনো একটি হুমকি।

ট্রাম্প লিখেছেন, তাদের একমাত্র ভরসা হলো এই হুমকি যে কোনো জাহাজ তাদের সমুদ্র-মাইনের সঙ্গে ধাক্কা খেতে পারে।ইরান উপকূলের কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী, যার মধ্য দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেলের সরবরাহ যায়, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ২৮ ফেব্রুয়ারি ইরানে বোমা হামলা শুরু করার পর থেকে কার্যত অবরুদ্ধ হয়ে আছে। যদিও এই প্রণালী পুনরায় চালু করা চলমান দুর্বল যুদ্ধবিরতির শর্তগুলোর একটি ছিলো।

অবশেষে সরাসরি টেবিলে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরানঅবশেষে সরাসরি টেবিলে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান
শনিবার পাকিস্তানে ইরান ও যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু করেছেন বলে ইরানি গণমাধ্যম জানানিয়েছে। এ যুদ্ধ মধ্যপ্রাচ্যকে সহিংসতার মধ্যে ঠেলে দিয়েছে এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অভিঘাত সৃষ্টি করেছে।


একটি আগের পোস্টে ট্রাম্প বলেন, বিভিন্ন দেশ থেকে খালি ট্যাঙ্কার যুক্তরাষ্ট্রে তেল কেনার জন্য আসছে, তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

কমেন্ট বক্স
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে