ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

  • আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০২:২৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০২:২৯:৫২ অপরাহ্ন
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ
পরিবারের সদস্যদের উপস্থিতিতে শনিবার (১১ এপ্রিল) একটি মন্দিরে বিয়ে করেন ২৫ বছর বয়সী বিরেন্দ্র শাক্য। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূ রাজেশ্বরী শাক্যকে নিয়ে রোববার (১২ এপ্রিল) বাড়ি ফিরছিলেন। কিন্তু পথে ট্রাকচাপায় প্রাণ গেল নবদম্পতিসহ চারজনের।
শিবপুরি জেলার একটি সড়কে পোলট্রি খাদ্যবোঝাই একটি ট্রাক উল্টে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার ওপর পড়ে যায়। এতে অটোরিকশায় থাকা চারজনই নিহত হন।সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তের মধ্যে উল্টে সরাসরি অটোরিকশার ওপর পড়ে।



নিহতরা হলেন— বিরেন্দ্র শাক্য, তার স্ত্রী রাজেশ্বরী শাক্য, মা অনভেশ শাক্য (৫০) এবং ভাবি রাজো শাক্য (২২)। তবে এ সময় তার বোন ভুরিয়া শাক্য (১৯) ও অটোচালক প্রাণে বেঁচে যান।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। পরে একটি বুলডোজার ব্যবহার করে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর ট্রাক সরিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়।


যদিও হৃদয়বিদারক বিষয় হচ্ছে, দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে যাওয়া ভুরিয়া শাক্যের বাগদান হওয়ার কথা ছিল আজ। কিন্তু সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও এখন পরিবারের চারজনের শেষকৃত্যের প্রস্তুতি নিতে হচ্ছে।


সূত্র: এনডিটিভি

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম