ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০১:৪৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০১:৪৯:৫২ অপরাহ্ন
মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই
পরীক্ষার ফল হাতে পেয়েই সবার আগে মাকে দেখানোর ইচ্ছে— শিশুদের কাছে এ যেন এক চিরচেনা অনুভূতি। কিন্তু সেই মা যদি আর বেঁচে না থাকেন? তখনও কি থামে সন্তানের টান? এমনই এক মর্মস্পর্শী দৃশ্য ধরা পড়েছে একটি ভাইরাল ভিডিওতে, যা নাড়া দিয়েছে নেটদুনিয়াকে।
ভিডিওতে দেখা যায়, দুই ছোট্ট বালক একটি গোরস্থানে এসে দাঁড়িয়েছে। তাদের হাতে স্কুল থেকে পাওয়া হলুদ রঙের মার্কশিট। সোজা সেখান থেকে তারা ছুটে এসেছে একটি নির্দিষ্ট কবরের কাছে। সেখানে দাঁড়িয়ে নিজেদের ভালো ফলাফল জানাতে থাকে তারা— যেন মায়ের সামনেই ফলাফল তুলে ধরছে।শিশু দু’টিকে ‘মা, মা’ বলে ডেকে উঠতে এবং নীরবে প্রার্থনা করতেও দেখা যায়। ভিডিওটির দাবি, ওই কবরেই শায়িত তাদের মা। জীবিত অবস্থায় মাকে ফলাফল দেখাতে না পারার কষ্ট থেকেই তারা কবরের সামনে এসে সেই অভাব পূরণ করার চেষ্টা করেছে।



ভিডিওটি সামাজিক মাধ্যমে ‘মহম্মদ_সরওয়াত_খান’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। প্রকাশের পর দ্রুত ছড়িয়ে পড়ে এটি। হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেছেন, আর মন্তব্যের ঘরে জমেছে আবেগের ঢল।তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ঘটনাটি কোথায় বা কবে ঘটেছে, সে সম্পর্কেও স্পষ্ট কোনো তথ্য মেলেনি।


তবু বাস্তব হোক বা না হোক, ভিডিওটি যেন মা–সন্তানের গভীর সম্পর্কের এক নীরব দলিল হয়ে উঠেছে। অনেকেই লিখেছেন, দৃশ্যটি দেখে চোখে জল চলে এসেছে। কেউ বলেছেন, এমন কষ্ট যেন কোনো সন্তানের ভাগ্যে না আসে। আবার কেউ মন্তব্য করেছেন, মায়ের অভাব কখনো পূরণ হয় না— এই ভিডিও তা আবার মনে করিয়ে দিল। সূত্র: আনন্দবাজার
 

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম