ঢাকা , শুক্রবার, ২৯ মে ২০২৬ , ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৫:৩২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৫:৩২:০৮ অপরাহ্ন
নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বালেনের বিরুদ্ধে নিজ ইউটিউব চ্যানেলে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের অভিযোগে এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। পরে বিক্ষোভের মুখে গতকাল রোববার তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। জেন–জি অ্যাকটিভিস্টদের প্রবল সমালোচনা ও আপত্তির মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

হেইডেস নামক ইউটিউব চ্যানেলের পরিচালক রোশন পোখরেলকে গত বৃহস্পতিবার পূর্ব নেপালের পাঁচথর জেলা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই জেলার ফালগুনন্দ গ্রাম পালিকার বাসিন্দা। পাঁচথর জেলা পুলিশের এক মুখপাত্র জানান, চার দিন পুলিশি হেফাজতে থাকার পর ব্যক্তিগত জিম্মায় রোশন পোখরেলকে মুক্তি দেওয়া হয়েছে। তবে শর্ত দেওয়া হয়েছে, প্রয়োজনে যখনই ডাকা হবে তখনই তাঁকে পুলিশের সামনে হাজির হতে হবে।

গ্রেপ্তারের পরপরই জেন–জি অ্যাকটিভিস্ট তনুজা পান্ডে এবং নেপালের জেন–জি আন্দোলনের মুখপাত্র বিজয় শাহসহ আরও অনেকে পোখরেলের গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে তার মুক্তির দাবি তোলেন। এক বিবৃতিতে তাঁরা বলেন, স্রেফ মত প্রকাশের কারণে কাউকে গ্রেপ্তার করা আপত্তিকর। ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘বাক্‌স্বাধীনতা রক্ষা করুন, স্বৈরতন্ত্রের দিকে হাঁটবেন না।’


প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বালেন নামেও জনপ্রিয়। তিনিও রাজনীতিতে আসার আগে ইউটিউবার ছিলেন। কাঠমান্ডুর সাবেক মেয়র এবং বর্তমান এই প্রধানমন্ত্রী মূলত তাঁর ইউটিউব চ্যানেলে র‍্যাপ সংগীতের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সেই গানগুলোতে তিনি নেপালের প্রচলিত ব্যবস্থার অসংগতি, দুর্নীতি এবং রাজনৈতিক অব্যবস্থাপনার চিত্র তুলে ধরতেন।

গত বছর নেপালে দুর্নীতিমুক্ত শাসন ও নেতৃত্বের আমূল পরিবর্তনের দাবিতে জেন–জি প্রজন্ম আন্দোলন শুরু করে, তার মূলে ছিল সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার ঘটনা। সেই আন্দোলনের পর অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে প্রথাগত দলগুলোকে ধসিয়ে দিয়ে গত মার্চে সরকার গঠন করেন বালেন শাহ ও তাঁর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি–আরএসপি।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা