ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৫:৩৪:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৫:৩৪:০১ অপরাহ্ন
হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হওয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রচ্যজুড়ে।  এদিকে ইরানের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালীতে নৌ অবরোধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জেরেই নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ হয়ে গেলে বৈশ্বিক তেল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে, এমন আশঙ্কায় সোমবার জ্বালানির দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। 

এদিন ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৮ শতাংশ বেড়ে ১০২ ডলারের বেশি হয়েছে। একই সময়ে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটও ১০৪ ডলার ছাড়িয়েছে। হরমুজ প্রণালীর দিকে সামরিক জাহাজ অগ্রসর হলে কঠোর পদক্ষেপ: আইআরজিসিরহরমুজ প্রণালীর দিকে সামরিক জাহাজ অগ্রসর হলে কঠোর পদক্ষেপ: আইআরজিসিরযত্রতত্র জ্বালানি তেলের অবৈধ মজুত, আইন কী বলছে?যত্রতত্র জ্বালানি তেলের অবৈধ মজুত, আইন কী বলছে?বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল তেল পরিবহন হয়, যা বন্ধ হলে বৈশ্বিক সরবরাহে বড় ধাক্কা লাগবে। 

এদিকে ইরান সতর্ক করে বলেছে, তাদের জলসীমার দিকে কোনো সামরিক পদক্ষেপকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখা হবে।রোববার রাতে এক বিবৃতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, হরমুজ প্রণালী দিয়ে কোনো সামরিক জাহাজ চলাচলের চেষ্টা- দুই সপ্তাহের যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর জবাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। 

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ