ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চাই: এলজিআরডি প্রতিমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে দিল্লিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটক বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেন্দ্রে বসার পর এল নিয়োগ পরীক্ষা স্থগিতের খবর, সড়ক অবরোধ পরীক্ষার্থীদের স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণও করেন সিএনজিচালক সুমন: পুলিশ রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন

সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ০৬:২০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ০৬:২০:২০ অপরাহ্ন
সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ
সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে, এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতি দেশের জন্য ইতিবাচক কোনো বার্তা দিচ্ছে না।
রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রায় ৫২ মিনিটের লাইভে এসে তিনি বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।হাসনাত আব্দুল্লাহ বলেন, সংসদে আইন প্রণয়ন প্রক্রিয়া এখন কার্যত সরকারের ইচ্ছার ওপর নির্ভরশীল। তিনি অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাব সংসদে তোলা হয়নি, এমনকি এটি নিয়ে আলোচনার সুযোগও তৈরি করা হয়নি।


তিনি আরও বলেন, দেশের শীর্ষ ঋণখেলাপিদের তালিকা জানতে সংসদে প্রশ্ন করেছিলেন তিনি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে ২০টি প্রতিষ্ঠানের তালিকা দেন, যার মধ্যে ৯টিই এস আলম গ্রুপের বলে দাবি করেন তিনি। এসব প্রতিষ্ঠানকে আবার ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনতে আইন পাস হওয়াকে তিনি “বাংলাদেশের জন্য কালো দিন” হিসেবে উল্লেখ করেন।


ফেসবুক লাইভে তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে যারা আত্মত্যাগ করেছিলেন, তারা রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের প্রত্যাশা করেছিলেন। কিন্তু বাস্তবে কোনো কার্যকর সংস্কার হচ্ছে না বলে অভিযোগ তার। তিনি মন্তব্য করেন, সংখ্যাগরিষ্ঠতা সবসময় ইতিবাচক ফল বয়ে আনে না এবং বিএনপি আত্মতুষ্টিতে ভুগছে।

এ সময় তিনি আরও বলেন, অনেক সংসদ সদস্য মন্ত্রীদের অসন্তুষ্ট করতে চান না, কারণ তারা আশঙ্কা করেন এতে তাদের এলাকার উন্নয়ন বাজেট বা প্রশাসনিক সহায়তা কমে যেতে পারে। তবে এসব চাপকে উপেক্ষা করেই তিনি জনগণের সমর্থনের ওপর আস্থা রাখার কথা জানান।

কমেন্ট বক্স
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে