ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

তিতুমীরের আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

  • আপলোড সময় : ১৯-১১-২০২৪ ০৫:৪২:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৪ ০৫:৪২:২৫ অপরাহ্ন
তিতুমীরের আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন চলছে। এ বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সাধারণ মানুষকে জিম্মি করে আন্দোলন করা উচিত নয়। তিনি মনে করেন, রাতারাতি কোনো কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা বাস্তবসম্মত নয় এবং এটি কিছুটা অযৌক্তিক চাওয়া।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকারকে আন্দোলনকারীরা কিছুটা পেয়ে বসেছে। তবে সরকার যখন কঠোর হবে, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। ট্রেনে ঢিল ছোড়া এবং এতে নারী ও শিশুদের আহত করার ঘটনাকে অমানবিক উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ উপায়ে দাবির পক্ষে থাকার আহ্বান জানান।

এদিকে, শিক্ষার্থীরা তাদের দাবির যৌক্তিকতা যাচাইয়ের জন্য একটি কমিশন গঠনের দাবি জানিয়েছেন। আন্দোলনের দ্বিতীয় দিনে তারা ‘কলেজ ক্লোজডাউন’ কর্মসূচি পালন করছেন। তবে আন্দোলনের সময় ট্রেনে ঢিল ছোড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং এটি ক্ষোভ থেকে হয়েছে বলে জানিয়েছেন।

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বলছেন, “ঢাকা উত্তরে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। এ কারণে আমরা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি জানাচ্ছি।” তবে তারা পরিষ্কার করেছেন, এ মুহূর্তেই বিশ্ববিদ্যালয়ের ঘোষণা নয়, বরং কমিশন গঠন করে এর যৌক্তিকতা যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত চান।

আন্দোলনকে কেন্দ্র করে ক্যাম্পাসের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত এলে তারা আন্দোলন থেকে সরে আসবেন।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা