ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে

চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ১১:৪০:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ১১:৪০:৫০ পূর্বাহ্ন
চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক চীনা নাগরিককে কুপিয়ে জখম ও মালামাল লুটের ঘটনায় জড়িত ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। গত মঙ্গলবার রাতে রাজেন্দ্রপুর আন্ডারপাস সংলগ্ন ‘ইয়াং জি জিয়াং’ নামের একটি সুয়ারেজ লাইন নির্মাণ প্রকল্পে এই হামলার ঘটনা ঘটে।অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুটের মালামাল উদ্ধার করা হয়েছে। একই সময়ে রাজধানীর কদমতলী এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।


আহত ওই বিদেশি নাগরিকের নাম ওয়েন জিনহুয়া (৫৫)। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ৮-১০ জনের একটি সশস্ত্র দল নির্মাণ প্রকল্পটিতে হানা দেয়। দুর্বৃত্তরা শুরুতেই প্রকল্পের নিরাপত্তারক্ষীকে হাত-পা বেঁধে অবরুদ্ধ করে ফেলে। এরপর তারা ওয়েন জিনহুয়ার কক্ষে ঢুকে লুটপাটের চেষ্টা চালায়।

এ সময় তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। হামলাকারীরা কক্ষ থেকে একটি মূল্যবান ঘড়ি, দুটি আইফোন এবং নগদ টাকা লুটে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় ওই চীনা নাগরিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।


খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম জানান, এই বর্বরোচিত হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ শুরু করে।র‍্যাব-১০ জানায়, কেরানীগঞ্জের ঘটনায় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া আইফোন ও ঘড়িসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।

 

কমেন্ট বক্স
এবার সংসদীয় কমিটি থেকে বাদ সেই গাজী নজরুল

এবার সংসদীয় কমিটি থেকে বাদ সেই গাজী নজরুল