ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল

সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ১২:৩৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ১২:৩৬:২৩ অপরাহ্ন
সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য সপরিবারে বাংলাদেশ সফরে এসেছেন। দীর্ঘদিন ধরেই বাংলাদেশি শ্রোতাদের ভালোবাসায় সিক্ত এই শিল্পী এবার পরিবারকে সঙ্গে নিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থান ঘুরে দেখছেন।সফরের অংশ হিসেবে তিনি রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন। পাশাপাশি ঢাকার জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান বাতিঘরেও গিয়েছিলেন তিনি। সেখানে কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলাপচারিতায় অংশ নেন।



বাংলাদেশ সফর নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে শ্রীকান্ত আচার্য বলেন, আমি যদি বাংলাদেশে আসার কথা বলি, তাহলে ২০০০ সাল থেকে আমি এই দেশে আসছি। ২৬ বছর ধরে আমি ঢাকাতে তো অনেকবার এসেছি, পাশাপাশি বাংলাদেশের অন্যান্য জায়গাতেও ঘুরেছি। তবে ঢাকেশ্বরী মন্দিরে আমি এই প্রথমবার এলাম, খুবই ভালো লেগেছে।


তিনি আরও বলেন, এবার আমার কাছে এই ঘুরে দেখাটা একটু বিশেষ কারণ। একদিকে পহেলা বৈশাখের আনন্দ, অন্যদিকে আমি সপরিবারে এখানটায় ঘুরতে এসেছি। উৎসবের মেজাজের ভিতরে ঐতিহাসিক জায়গাটা ঘুরে দেখে খুব ভালো লাগছে।


শ্রীকান্ত আচার্যের কণ্ঠে রবীন্দ্রসংগীত থেকে শুরু করে আধুনিক গান সবই বাংলাদেশের মানুষের ড্রয়িংরুমের নিয়মিত সঙ্গী। তার এবারের সফর কেবল ব্যক্তিগত ভ্রমণ নয়, বরং দুই বাংলার সংস্কৃতির মধ্যকার অদৃশ্য এক সেতুবন্ধন হিসেবেই দেখছেন সংগীতপ্রেমীরা। পরিবারকে নিয়ে কয়েক দিন ঢাকায় কাটিয়ে শিগগির কলকাতায় ফিরে যাওয়ার কথা রয়েছে তার। 

কমেন্ট বক্স
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ