ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ০৯:৩৩:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০৯:৩৩:৩২ পূর্বাহ্ন
মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬
মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের গাংনালিয়া বাজারে চুল কাটার সিরিয়ালকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে গাংনালিয়া বাজারের একটি সেলুনে চুল কাটার জন্য জুয়েল নামে এক যুবক সিরিয়াল দিয়ে অপেক্ষা করছিলেন। এমন সময় সোহাগ নামে অন্য এক যুবক সেলুনে এসে জরুরি কাজের অজুহাতে আগে চুল কাটার দাবি জানান।


সেলুনের কর্মী (পরামানিক) জুয়েলের সিরিয়াল আগে বলে জানালেও সোহাগ তা মানতে রাজি হননি। জুয়েলকে সিরিয়াল ছেড়ে দেওয়ার অনুরোধ করা হলে তিনি অস্বীকৃতি জানান। এ নিয়ে দুই যুবকের মধ্যে শুরু হওয়া কথা-কাটাকাটি একপর্যায়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে গুরুতর আহত ৬ জনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন শ্রীকোল ইউনিয়নের বরিশাট পূর্বপাড়ার বাসিন্দা লুৎফর শেখ (৫০), সোহাগ (২৬), উকিল মোল্লা (৫৫), জুয়েল মোল্লা (২৮) এবং কাদের মোল্লা (২৪)। গাংনালিয়া গ্রামের বাসিন্দা আরাফাত (২৪)।


ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, “চুল কাটার সিরিয়াল নিয়ে সংঘর্ষের খবর আমরা পেয়েছি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা