ঢাকা , সোমবার, ৩০ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে আমিরাত সফরের আমন্ত্রণ শাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সন্দেহজনক লেনদেনের তথ্য: গোপালগঞ্জে প্রায় পৌনে ২ লাখ মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ ইনানীতে গ্যাসকূপের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী আহত জাজিরায় প্রাণহানির নেপথ্যে অন্তর্কোন্দল: স্বরাষ্ট্রমন্ত্রী তিন মাসের লোডশেডিংয়ে ৫৪ হাজার কোটি টাকার ক্ষতি জ্বালানি ও গ্যাস আমদানিতে বাড়তি আর্থিক চাপ সামলাতে হচ্ছে: অর্থমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের বাইরে ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই: সিইসি তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সাথে ১৫ বছরের চুক্তি কাল ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির মতবিনিময় শুরু ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী গোপালগঞ্জে পরীক্ষা আয়োজন নিয়ে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী মিরপুর টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিক ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গহনা চুরি দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাতে বিমানবন্দরে প্রধানমন্ত্রী লিটারে তিন টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ০৯:৩৩:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০৯:৩৩:৩২ পূর্বাহ্ন
মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬
মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের গাংনালিয়া বাজারে চুল কাটার সিরিয়ালকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে গাংনালিয়া বাজারের একটি সেলুনে চুল কাটার জন্য জুয়েল নামে এক যুবক সিরিয়াল দিয়ে অপেক্ষা করছিলেন। এমন সময় সোহাগ নামে অন্য এক যুবক সেলুনে এসে জরুরি কাজের অজুহাতে আগে চুল কাটার দাবি জানান।


সেলুনের কর্মী (পরামানিক) জুয়েলের সিরিয়াল আগে বলে জানালেও সোহাগ তা মানতে রাজি হননি। জুয়েলকে সিরিয়াল ছেড়ে দেওয়ার অনুরোধ করা হলে তিনি অস্বীকৃতি জানান। এ নিয়ে দুই যুবকের মধ্যে শুরু হওয়া কথা-কাটাকাটি একপর্যায়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে গুরুতর আহত ৬ জনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন শ্রীকোল ইউনিয়নের বরিশাট পূর্বপাড়ার বাসিন্দা লুৎফর শেখ (৫০), সোহাগ (২৬), উকিল মোল্লা (৫৫), জুয়েল মোল্লা (২৮) এবং কাদের মোল্লা (২৪)। গাংনালিয়া গ্রামের বাসিন্দা আরাফাত (২৪)।


ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, “চুল কাটার সিরিয়াল নিয়ে সংঘর্ষের খবর আমরা পেয়েছি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে আমিরাত সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রীকে আমিরাত সফরের আমন্ত্রণ