ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ০২:১৯:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০২:১৯:০০ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনায় এখন মাত্র কয়েকটি বিষয়েই সমঝোতা বাকি রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার। শুক্রবার (১৭ এপ্রিল) আন্টালিয়া কূটনীতি ফোরামে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 
দার বলেন, দক্ষিণ এশিয়া—বিশেষ করে পাকিস্তান—অপরিসীম সম্ভাবনাময় হলেও, প্রায় ২০০ কোটি মানুষের এই অঞ্চলের মোট জিডিপি মাত্র ৪ ট্রিলিয়ন ডলার, যা হতাশাজনক।



তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইরান বিরোধের কারণে এই অঞ্চলের অর্থনীতি ও বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। শুরু থেকেই এই সংঘাত নিরসনে প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।ইসহাক দার আরও বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আনুষ্ঠানিক বাণিজ্য কাঠামো নেই, তাই আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ বাড়ানো জরুরি।


তিনি উল্লেখ করেন, দক্ষিণ এশিয়ায় ট্রানজিট পণ্য পরিবহনের জন্য পাকিস্তান একটি আদর্শ দেশ।দার বলেন, ৪৭ বছর পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ এগিয়ে নিতে পাকিস্তানের ভূমিকা গর্বের বিষয়।তিনি লেবাননে যুদ্ধবিরতির পর গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টিকে স্বাগত জানান। 


তথ্যসূত্র: সামা টিভি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা