ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

ঢাকায় অনুষ্ঠিত হয়েছে জেসিআই বাংলাদেশ কার্নিভাল ২০২৬

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ০৬:২৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০৬:২৮:৩২ অপরাহ্ন
ঢাকায় অনুষ্ঠিত হয়েছে জেসিআই বাংলাদেশ কার্নিভাল ২০২৬
জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) বাংলাদেশ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ঢাকার মাদানি অ্যাভিনিউর পেপার ট্রি বিডি-তে সকাল ৯:০০টা থেকে সন্ধ্যা ৭:০০টা পর্যন্ত “জেসিআই বাংলাদেশ কার্নিভাল ২০২৬” আয়োজন করেছে। 
অনুষ্ঠানটি জাঁকজমক ভাবে আয়োজনের লক্ষ্যে এগিয়ে আসে - টাইটেল স্পন্সর “টেকনো ড্রাগস লিমিটেড “, পাওয়ার্ড বাই “ প্রভাতী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এবং আসিয়ান গ্রুপ “, প্লাটিনাম স্পনসর- “ মিউচুয়াল গ্রুপ এবং এস কে জি রাসুল এন্ড এসোসিয়েটস “, এছাড়া বনফুল, বার্জার পেইন্টস, আকিজ ইস্পাত, সুখের খামার এর মতো প্রতিষ্ঠিত কোম্পানি।

দিনব্যাপী এই কার্নিভালের উদ্দেশ্য তরুণ নেতৃবৃন্দ, উদ্যোক্তা, পেশাজীবী এবং তাদের পরিবার-পরিজনদের একত্রিত করে সহযোগিতা এবং সম্পৃক্ততার এক প্রাণবন্ত উদযাপন করা।

জেসিআই বাংলাদেশ হলো জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (JCI)-এর অধিভুক্ত একটি শীর্ষ যুব সংগঠন যা নেতৃত্ব বিকাশ, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন এবং ব্যবসায়িক নেটওয়ার্কিং উদ্যোগের মাধ্যমে দেশের তরুণ নাগরিকদের জন্য কাজ করে যাচ্ছে।

কার্নিভালে ছিল আকর্ষণীয় ইন্টারঅ্যাকটিভ বুথ, ফুড স্টল, গেমস, বিনোদন, বৈশাখী মেলা, কনসার্ট, নেটওয়ার্কিং এর সুযোগ এবং সব বয়সের অংশগ্রহণকারীদের জন্য নানা আয়োজন। জেসিআই বাংলাদেশের ২০২৬ সালের সভাপতি জনাব আরেফিন রাফি আহমেদ বলেছেন, এই উদ্যোগের মাধ্যমে জেসিআই বাংলাদেশ সদস্য ও স্টেকহোল্ডারদের মধ্যে ঐক্য, সৃজনশীলতা এবং অর্থবহ সংযোগ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে জেসিআই-এর জাতীয় নেতৃবৃন্দ, লোকাল অর্গানাইজেশন প্রেসিডেন্ট, সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা কার্নিভালে অংশগ্রহণ করেছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা