ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ১২:১০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ১২:১০:৪৩ অপরাহ্ন
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত
ভারতে লোকসভায় আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ কার্যকর করার কেন্দ্রের উদ্যোগ ভেস্তে যাওয়ার পরই বিরোধী রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ( ১৭ এপ্রিল) রাতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ফোনে কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।তৃণমূলের ঘনিষ্ঠ সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্রের দাবি, লোকসভায় বিলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য অভিষেককে ধন্যবাদ জানান রাহুল। এই ফোনালাপ এমন এক সময়ে হল, যখন পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। ফলে এই যোগাযোগকে রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।


উল্লেখযোগ্য বিষয়, কয়েক দিন আগেই নির্বাচনী প্রচারে এসে তৃণমূলকে সরাসরি আক্রমণ করেছিলেন রাহুল গান্ধী। সেই আবহেই হঠাৎ এই ফোনালাপ দুই দলের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা বাড়িয়েছে। বিরোধী জোটের বৈঠকে তৃণমূলের অনুপস্থিতিও সম্প্রতি নজরে পড়েছিল। এই পরিস্থিতিতে এই যোগাযোগ ভবিষ্যতের সম্ভাব্য সমন্বয়ের ইঙ্গিত কিনা, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।


এদিকে, শুক্রবার বিকেলে লোকসভায় মহিলা সংরক্ষণ ও আসন বৃদ্ধির প্রস্তাব সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল ভোটাভুটিতে পেশ করা হয়। দুই দিনের বিতর্কের পর ভোটাভুটি হয়। বিলের পক্ষে পড়ে ২৯৮টি ভোট এবং বিপক্ষে ২৩০টি। মোট ৫২৮ জন সাংসদ ভোট দেন। তবে সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় বিলটি পাস করাতে ব্যর্থ হয় কেন্দ্র।


বিরোধী দলগুলোর অভিযোগ, জনগণনার আগে তড়িঘড়ি করে আসন বৃদ্ধি এবং সংরক্ষণ কার্যকর করার চেষ্টা করা হচ্ছিল। এতে অনগ্রসর শ্রেণির মহিলারা বঞ্চিত হতে পারেন বলেও দাবি করা হয়। সংসদে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী এই বিষয়টি তুলে ধরেন। সংবিধান অনুযায়ী জনগণনার পরেই নির্বাচনী এলাকা পুনর্বিন্যাসের প্রক্রিয়া শুরু হওয়ার কথা। কিন্তু সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব নিয়ে আসে কেন্দ্র।


বিরোধীরা একজোট হয়ে তার বিরোধিতা করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনায় একদিকে যেমন সংসদে বিরোধীদের ঐক্য সামনে এসেছে, অন্যদিকে ভোটের মুখে রাজ্য রাজনীতিতেও নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে। বিশেষ করে রাহুল-অভিষেকের এই যোগাযোগ ভবিষ্যতে কৌশলগত সমঝোতার পথ খুলে দিতে পারে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। সব মিলিয়ে, বিল ভেস্তে যাওয়ার ঘটনাকে ঘিরে শুধু সংসদ নয়, রাজ্যের নির্বাচনী আবহেও নতুন বার্তা ছড়িয়ে পড়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা