ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৪:২৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৪:২৯:১৮ অপরাহ্ন
আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন
বি-টাউনে সুসংবাদ! বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং দম্পতি এখন দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন। রোববার (১৯ এপ্রিল) সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে ভক্তদের এই সুখবর দিয়েছেন এই তারকা জুটি। ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্ট শেয়ার করেন দীপিকা ও রণবীর। শেয়ার করা ছবিতে তাদের প্রথম সন্তান দুয়াকে একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে দেখা গেছে। দীপিকা ও রণবীরের এই খুশির খবরে সামাজিক মাধ্যমে শুভেচ্ছার জোয়ার বইছে। তারকা দম্পতির শেয়ার করা সেই পোস্টে মুহূর্তেই হুমড়ি খেয়ে পড়েন ভক্ত-অনুরাগীরা।



একজন মন্তব্য করেছেন, বাহ, দ্বিতীয় সন্তান আসছে...! এছাড়াও অসংখ্য অনুরাগী হার্ট ও লাভ ইমোজি দিয়ে তাদের অভিনন্দন জানিয়েছেন।এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর এই দম্পতির কোলজুড়ে আসে তাদের প্রথম কন্যা সন্তান দুয়া। 




দীপিকা ও রণবীরের সম্পর্কের শুরু হয় ২০১৩ সালে ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার সেটে। কয়েক বছর প্রেমের পর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। পেশাগত জীবনেও এই তারকা দম্পতি বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন। 

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু