ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০

  • আপলোড সময় : ২০-০৪-২০২৬ ১০:২৪:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ১০:২৪:৪৬ পূর্বাহ্ন
ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০
ভারতের তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় একটি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন।  এ ছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন।  খবর এনডিটিভির। স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, রাসায়নিক পদার্থ মেশানোর সময় ঘর্ষণের ফলে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে।স্থানীয় পুলিশ জানিয়েছে, কাট্টানারপত্তির ওই বাজি কারখানায় ৩০ জন শ্রমিক নিয়মিত উৎপাদন-সংক্রান্ত কাজে নিয়োজিত ছিলেন, ওই সময়েই বিস্ফোরণটি ঘটে।স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রোববারের (১৯ এপ্রিল) এ বিস্ফোরণের প্রভাব এতটাই তীব্র ছিল যে কারখানার অন্তত চারটি কক্ষ ধ্বংস হয়ে যায়। জানা গেছে, বিস্ফোরণের শব্দ ১০ কিলোমিটার দূর পর্যন্ত শোনা গিয়েছিল।



শিবকাশী, সাত্তুর এবং বিরুধুনগর সহ নিকটবর্তী শহরগুলো থেকে দমকল ও উদ্ধারকারী দলের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এক ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে। ঠিক কী কারণে বিস্ফোরণটি ঘটল এবং কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তা বিধি মেনে চলছিল কি না, তা খতিয়ে দেখতে একটি মামলা দায়েরের পর তদন্ত শুরু করেছে পুলিশ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে অভিহিত করেছেন এবং নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘তামিলনাড়ুর বিরুধুনগর জেলার দুর্ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী