ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি! অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে

গাজীপুর কারাগারে অভিযোগের ঘটনায় তদন্ত কমিটি গঠন

  • আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০৪:০৭:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০৪:৪১:৩৮ অপরাহ্ন
গাজীপুর কারাগারে অভিযোগের ঘটনায় তদন্ত কমিটি গঠন
 গাজীপুর জেলা কারাগারে দায়িত্বরত দুই কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে এক হাজতির অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। আগামী ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।ঢাকা বিভাগীয় কারা উপ মহাপরিদর্শকের কার্যালয়-২ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, গাজীপুর জেলা কারাগারের ডেপুটি জেলার খাদিজা কাসেম এবং মহিলা কারারক্ষী নং-১৩৬৮১ আকলিমার বিরুদ্ধে হাজতি নং-৬৯৬/২৫ তানজিলা তাবাসসুম কারা অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


তিন সদস্যের এ কমিটির সভাপতি করা হয়েছে টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেনকে। সদস্য হিসেবে রয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর উপ-তত্ত্বাবধায়ক অলিভা শারমিন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন গাজীপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার হানিফ আহমেদ।


কমিটিকে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, দায়ী ব্যক্তি বা ব্যক্তিবর্গ চিহ্নিতকরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, তদন্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতা করতে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। কারা উপ-মহাপরিদর্শক টিপু সুলতান স্বাক্ষরিত এ আদেশে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।এ বিষয়ে জানতে গাজীপুর জেলা কারাগারের ডেপুটি জেলার খাদিজা কাসেমকে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি!

এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি!