ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি ১ লাখে উন্নীত করতে রা‌শিয়ার সঙ্গে আলোচনা কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু

নিজেদের সব নাগরিককে ইরান ছাড়তে বললো ভারত

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ১০:৫৮:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ১০:৫৮:৪৯ পূর্বাহ্ন
নিজেদের সব নাগরিককে ইরান ছাড়তে বললো ভারত
ভারতীয়দের উদ্দেশে জারি করা সবশেষ সতর্কবার্তায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের আকাশ বা স্থলপথে ইরানে ভ্রমণ না করার জন্য অনুরোধ করেছে। পাশাপাশি, ইরানে থাকা ভারতীয়দেরও দেশটি ছাড়তে বলা হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতির পর ভারত ও ইরানের মধ্যে বিমান চলাচল আংশিকভাবে পুনরায় শুরু হওয়ার কয়েকদিন পরই এ সতর্কবার্তা দেয়া হলো।


তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাদের সতর্কবার্তায় উল্লেখ করেছে, ‘ভারত ও ইরানের মধ্যে কিছু ফ্লাইট চালু হওয়ার খবরের পরিপ্রেক্ষিতে এবং পূর্ববর্তী সতর্কবার্তার ধারাবাহিকতায়, ভারতের নাগরিকদের আকাশপথে বা স্থলপথে কোনোভাবেই ইরান ভ্রমণ না করার জন্য দৃঢ়ভাবে পরামর্শ দেয়া হচ্ছে।’

 
উদ্বেগ প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে যে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো সত্ত্বেও আঞ্চলিক সংঘাত দিল্লি ও তেহরানের মধ্যে বিমান পরিষেবাকে প্রভাবিত করতে পারে, যা আকাশপথে ভ্রমণকারী নাগরিকদের জন্য সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে।
 বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘আঞ্চলিক উত্তেজনার কারণে আকাশসীমার বিধিনিষেধ এবং পরিচালনগত অনিশ্চয়তা ইরান থেকে ও ইরানে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলকে প্রভাবিত করে চলেছে।’ এর পাশাপাশি, ভারতীয় দূতাবাস তাদের নাগরিকদের নির্ধারিত স্থল সীমান্ত পথ ব্যবহার করে ইরান ত্যাগ করার জন্য অনুরোধ করেছে। দূতাবাসের সঙ্গে নির্বিঘ্ন সমন্বয়ের জন্য দুটি নতুন ফোন নম্বরও ইস্যু করা হয়েছে।
 
বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে ইরানে অবস্থানরত সকল ভারতীয় নাগরিককে দূতাবাসের সঙ্গে কঠোরভাবে সমন্বয় করে নির্ধারিত স্থল সীমান্ত পথ দিয়ে দেশ ত্যাগ করতে হবে।
 

এর আগের নির্দেশনায়, নাগরিকদের যত দ্রুত সম্ভব ইরান ত্যাগ করার আহ্বান জানিয়েছিল ভারত সরকার। ওই নির্দেশনা দেয়া হয়েছিল এপ্রিলের শুরুতে, যখন মধ্যপ্রাচ্যে সংঘাত তুঙ্গে এবং যুদ্ধবিরতির সম্ভাবনা ক্ষীণ বলে মনে হচ্ছিল।
 
এবারের পরামর্শে বলা হয়েছে, ‘৭ এপ্রিল, ২০২৬ তারিখের পরামর্শের ধারাবাহিকতায় এবং সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে, এখনও ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দূতাবাসের সাথে সমন্বয় করে এবং দূতাবাস থেকে প্রস্তাবিত পথ ব্যবহার করে দ্রুত ইরান ত্যাগ করার জন্য দৃঢ়ভাবে পরামর্শ দেয়া হচ্ছে।’

 
সূত্র: ইন্ডিয়া টুডে

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ

সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ