ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর, স্থগিত হলো একনেকের বৈঠক সাইবার হামলার কবলে জনতা ব্যাংকের ওয়েবসাইট রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট   বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে

২০ বছর ধরে পরেন ইসরাইলি ও ফিলিস্তিনি পতাকার টুপি, কেটে দিলো পুলিশ

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ১১:৩০:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ১১:৩০:১৪ পূর্বাহ্ন
২০ বছর ধরে পরেন ইসরাইলি ও ফিলিস্তিনি পতাকার টুপি, কেটে দিলো পুলিশ
ইসরাইলের মোদিইন শহরে এক ব্যক্তির মাথায় ইহুদিদের ঐতিহ্যবাহী টুপি কিপ্পা থেকে ফিলিস্তিনি পতাকা কেটে নিয়েছে দেশটির পুলিশ। টুপিতে ইসরাইলি ও ফিলিস্তিনি দুই পতাকাই ছিলো। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঘটা এ ঘটনার বিস্তারিত তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।সংবাদমাধ্যমটির তথ্যমতে, ইসরাইলি বিচার মন্ত্রণালয়ের পুলিশ ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (পিআইডি) ইতোমধ্যে পুলিশের এই অসদাচরণের অভিযোগটি খতিয়ে দেখছে।

 
ভুক্তভোগী ৫৩ বছর বয়সী ড. অ্যালেক্স সিনক্লেয়ার এক ফেসবুক পোস্টে ঘটনা সম্পর্কে জানান, তিনি একটি ক্যাফেতে বসে ছিলেন। হঠাৎ এক ধর্মপ্রাণ ব্যক্তি তার দিকে তেড়ে এসে চিৎকার করে বলতে থাকেন যে, তার পরা কিপ্পাটি বেআইনি। কারণ, সেই কিপ্পায় ইসরাইলি পতাকার পাশাপাশি একটি ফিলিস্তিনি পতাকাও যুক্ত ছিল।

 
সিনক্লেয়ার বলেন, ‘প্রায় বিশ বছর ধরে আমি এমন একটি কিপ্পা পরছি যেখানে ইসরাইল ও ফিলিস্তিন উভয় দেশের পতাকাই রয়েছে। এর পেছনে আমার ইহুদি-জায়নবাদী পরিচয়ের কিছু জটিল এবং মিশ্র অনুভূতি কাজ করে।’তিনি বলেন, ‘যে লোকটি আমার ওপর চিৎকার করছিল, আমি হেসে তাকে বলেছিলাম, আপনি চাইলে আমার সাথে বসে রাজনীতি নিয়ে আলোচনা করতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই। তবে আমার এই টুপি পরাটা কোনোভাবেই বেআইনি নয়।’
 


কিন্তু সেই ব্যক্তি নাছোড়বান্দা ছিলেন। কিছুক্ষণ পরই সেখানে দুজন পুলিশ কর্মকর্তা হাজির হন। তারা লোকটির কথার সাথে সুর মিলিয়ে বলেন যে, সিনক্লেয়ারের কিপ্পাটি সত্যিই বেআইনি এবং তারা সেটি বাজেয়াপ্ত করতে যাচ্ছেন। সিনক্লেয়ার তাদের বোঝানোর চেষ্টা করেন যে এটি কোনোভাবেই আইনবিরোধী নয়, কিন্তু দায়িত্বরত কর্মকর্তা তাকে সরাসরি জানিয়ে দেন যে, তাকে আটক করা হচ্ছে।পুলিশ তার ল্যাপটপ, ফোন এবং পকেটে থাকা সবকিছু কেড়ে নেয় এবং কাউকে ফোন করারও সুযোগ দেয়নি। এরপর তাকে থানায় নিয়ে একটি সেলে আটকে রাখা হয়। সিনক্লেয়ার বলেন, ‘আমাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়নি ঠিকই, কিন্তু যখন আপনাকে একা একটি সেলে আটকে রাখা হয় এবং স্ত্রী বা আইনজীবীর সাথে কথা বলতে দেয়া হয় না, তখন নিছক আটক আর গ্রেফতারের মধ্যে তফাৎ করাটা একেবারেই অর্থহীন।’
 



প্রায় বিশ মিনিট পর তাকে সেল থেকে বের করা হলেও পুলিশ জানায় যে, তার কিপ্পাটি বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি যদি কিপ্পা ছাড়াই থানা থেকে চলে না যান, তবে তাকে আবারও সেলে ঢোকানোর হুমকি দেয়া হয়। কিন্তু সিনক্লেয়ারও নিজের দাবিতে অটল ছিলেন। তার জোরাজুরির একপর্যায়ে পুলিশ তাকে কিপ্পাটি ফেরত দিতে বাধ্য হয়, তবে ততক্ষণে তারা কিপ্পা থেকে ফিলিস্তিনি পতাকাটি কেটে ফেলেছে।
 



আক্ষেপ করে সিনক্লেয়ার লিখেছেন, ‘তারা আমার নিজের জিনিস, আমার ধর্মের একটি পবিত্র অনুষঙ্গ, যা আমার হৃদয়ের খুব কাছের সেটি কেড়ে নিয়ে ধ্বংস করেছে।’এ ঘটনায় ইসরাইলি পুলিশ বাহিনীর কড়া সমালোচনা করেছেন ডেমোক্র্যাট দলীয় পার্লামেন্ট সদস্য রাব্বি গিলাদ কারিভ। তিনি বলেন, ‘বিশ্বের অন্য কোনো দেশে যদি পুলিশের হাতে একজন ইহুদির কিপ্পা এভাবে কাটা পড়ত, তবে এখানে রীতিমতো তুলকালাম কাণ্ড বেধে যেত। ইসরাইলি পুলিশ বাহিনীতে যে পদ্ধতিগত চরম অবক্ষয় চলছে, এটি তারই প্রমাণ।’
 


মানবাধিকার সংগঠন ‘ট্যাগ মেইর’-ও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটির মতে, মতামত প্রকাশের কারণে কাউকে আটক করা এবং ইহুদিদের কিপ্পা অবমাননা করার এই ঘটনা প্রমাণ করে যে সরকার এবং পুলিশ বাহিনী দিকভ্রান্ত হয়ে পড়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি