ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার পিরোজপুরে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ রাজধানীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু ফেসবুকে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার মেয়ের স্বামীর সঙ্গে শাশুড়ি ওমরায় যেতে পারবেন? স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১০০ টাকার মোবাইল রিচার্জে ৩৮ টাকা কর, যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, যে কারণ জানা গেল মারা গেছেন যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও, পাওয়া গেছে দেহের টুকরা অসৎ হলে আমাকেও ছাড় দেবেন না: জামায়াত আমির মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন শুরু করেছে ভারত-রাশিয়া প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, নিয়েছেন চিকিৎসা এখনও সন্ধান মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির

রাজশাহীতে থাপ্পড় খেয়ে কলেজ শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ১১:৪৫:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ১১:৪৫:৩৯ পূর্বাহ্ন
রাজশাহীতে থাপ্পড় খেয়ে কলেজ শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা
রাজশাহীর দুর্গাপুরে একটি সরকারি কলেজে ইসলামী জলসা ও মসজিদের অনুদান চাওয়াকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে। বিএনপি নেতার সঙ্গে এক কলেজ শিক্ষিকার হাতাহাতি এবং পরবর্তীতে দলীয় নেতাকর্মীদের হামলায় অধ্যক্ষসহ অন্তত পাঁচজন শিক্ষক গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজে এই নজিরবিহীন ঘটনা ঘটে।রাজশাহীর দুর্গাপুরে একটি সরকারি কলেজে ইসলামী জলসা ও মসজিদের অনুদান চাওয়াকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে। বিএনপি নেতার সঙ্গে এক কলেজ শিক্ষিকার হাতাহাতি এবং পরবর্তীতে দলীয় নেতাকর্মীদের হামলায় অধ্যক্ষসহ অন্তত পাঁচজন শিক্ষক গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজে এই নজিরবিহীন ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. এজদার ও ২ নম্বর ওয়ার্ড সভাপতি আফাজ উদ্দিনসহ বেশ কয়েকজন নেতাকর্মী কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে যান। সেখানে তারা স্থানীয় মসজিদের উন্নয়ন ও জলসার দাওয়াত কার্ড দিয়ে অনুদান দাবি করেন। এ সময় কথাবার্তার দৃশ্য নিজ মোবাইল ফোনে ভিডিও করতে শুরু করেন ইংরেজি বিভাগের শিক্ষিকা আলিয়া খাতুন।


বিএনপি নেতারা ভিডিও করতে নিষেধ করলে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শিক্ষিকা আলিয়া খাতুন বিএনপি নেতা আফাজ উদ্দিনকে নিজের বাড়ির প্রাক্তন গৃহকর্মী দাবি করে চড় মারেন। এর পরপরই ক্ষিপ্ত হয়ে আফাজ উদ্দিন নিজের পায়ের স্যান্ডেল খুলে ওই শিক্ষিকাকে জুতাপেটা করেন এবং তাকে "পতিতা" বলে অপদস্থ করেন। ভিডিওতে তাকে ওই শিক্ষিকার চুল ধরে টেবিলে চেপে ধরে মারধর করতেও দেখা যায়।



প্রত্যক্ষদর্শীরা জানান, এই ঘটনার কিছুক্ষণ পর আফাজ উদ্দিনের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী পুনরায় লাঠিসোঁটা নিয়ে কলেজে প্রবেশ করেন। হামলাকারীরা ডিগ্রি পরীক্ষা চলাকালীন ১৪৪ ধারা ভঙ্গ করে কলেজটিতে ভাঙচুর চালায় এবং অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও শিক্ষিকা আলিয়া খাতুনসহ শিক্ষকদের ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলায় রক্তাক্ত জখম হওয়া অধ্যক্ষ ও ওই শিক্ষিকাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ, হামলার সময় পুলিশ উপস্থিত থাকলেও তারা কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।


দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জলসার দাওয়াত দিতে গিয়ে বাকবিতণ্ডা থেকে মারামারির সূত্রপাত হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু