ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি! অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে

এখনও সন্ধান মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ১১:১৯:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ১১:১৯:১৪ পূর্বাহ্ন
এখনও সন্ধান মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির
যুক্তরাষ্ট্রে ১০ দিন ধরে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজন ২৭ বছর বয়সি জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে হদিস মেলেনি একই বয়সের নাহিদা সুলতানা বৃষ্টির।স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) সকালে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-ইউএসএফের পিএইচডি শিক্ষার্থী জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ২৬ বছরের হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করে হিলসবোরো কাউন্টি পুলিশ।

 

পুলিশ জানিয়েছে, হিশাম জামিলের রুমমেট। তবে ইউএসএফের শিক্ষার্থী নন। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে পুলিশ।হিলসবোরো কাউন্টি পুলিশের মুখপাত্র বলেন, নিখোঁজ থাকা ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী জামিলের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে এই দেহাবশেষ উদ্ধার করা হয়তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আমরা ২৬ বছর বয়সি হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করেছি। তদন্তে জানা গেছে যে, তিনি জামিলের রুমমেট ছিলেন, তবে তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। আমরা তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ দায়ের করেছি।
 

 
পুলিশ আরও জানায়, জামিলের সাথে নিখোঁজ হওয়া ২৭ বছর বয়সি অন্য শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির এখনও হদিস মেলেনি। তাকে খুঁজে বের করতে আমাদের পুলিশ এবং গোয়েন্দা সংস্থার একাধিক ইউনিট বর্তমানে নিবিড়ভাবে তল্লাশি চালিয়ে যাচ্ছে
এফবিআই, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও তদন্তকারী পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ দূতাবাস। যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানান, জামিলের মরদেহ বাংলাদেশে নিতে চায় তার পরিবার। এজন্য দূতাবাসকে নির্দেশনা দিয়েছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী।

 
জামিলের মরদেহ উদ্ধারের পর নাহিদার বিষয়েও উদ্বিগ্ন হয়ে পড়েছেন সহপাঠীরা। শোকের ছায়া নেমে এসেছে যুক্তরাষ্ট্রপ্রবাসীদের মাঝে। নিহত জামিল ইউএসএফের ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর এখনও সন্ধান না পাওয়া নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারং বিষয়ে পিএইচডি করছেন। তাদের দুজনকে সবশেষ ১৬ এপ্রিল দেখা গিয়েছিল।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি!

এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি!