ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, নিয়েছেন চিকিৎসা

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ১১:৩২:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ১১:৩২:৩৫ পূর্বাহ্ন
প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, নিয়েছেন চিকিৎসা
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার ক্যান্সারে আক্রান্ত হওয়া এবং চিকিৎসা নেয়ার কথা নিজেই জানিয়েছেন। আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) নেতানিয়াহু নিজের বার্ষিক স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রকাশ করেন।
সেখানে তিনি জানান, প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে সেটির প্রাথমিক পর্যায়েই তিনি চিকিৎসা নিয়েছেন।বার্ষিক স্বাস্থ্য বিষয়ক তথ্য থেকে জানা যায়, ২০২৪ সালের ডিসেম্বরে নেতানিয়াহুর প্রোস্টেট সার্জারি হয়। এরপর নিয়মিত চেকআপে চলতে থাকে। তারই এক চেকআপে তার প্রোস্টেটে ছোট একটি ক্যান্সার টিউমার রয়েছে তা ধরা পড়ে। যা ছড়িয়ে পড়ার আগেই শনাক্ত হয়।

জেরুজালেমের হাদাসাহ মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়ে ক্যান্সার টিউমারটি সার্জিক্যালি কেটে ফেলা হয়। এখন তিনি সুস্থ আছেন বলে প্রকাশ করা হয়েছে।তবে ইরানের সঙ্গে চলা যুদ্ধের কারণে এতদিন ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর জনসম্মুখে আনা হয়নি বলে জানান নেতানিয়াহু।
তিনি জানান, তাকে বার্ষিক স্বাস্থ্য বিষয়ক তথ্য দেরি করে প্রকাশ করতে বলা হয়েছিল। যেন ইরানে যুদ্ধ চলার মাঝে তার স্বাস্থ্য নিয়ে কোনো উদ্বেগ ছড়িয়ে না পড়ে।নেতানিয়াহু জানান, তিনি এখন শারিরীকভাবে ‘দারুণ’ আছেন।


সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইসরাইলের প্রধানমন্ত্রী লেখেন, দেড় বছর আগে আমার বড় হয়ে যাওয়া প্রস্টেটের সফল অস্ত্রোপচার হয়। তখন থেকে আমি নিয়মিত মেডিকেল চেকআপে ছিলাম।তিনি লেখেন, শেষবারের চেকআপে ধরা পড়ে প্রোস্টেটে এক সেন্টিমিটারের চেয়েও ছোট একটি টিউমার রয়েছে। পরীক্ষা-নিরীক্ষায় বোঝা যায়, সেটি ছিল একটি ক্যান্সারযুক্ত টিউমার। তবে সেটি একেবারেই প্রাথমিক পর্যায়ে ছিল। কোথাও ক্যান্সার ছড়িয়ে পড়েনি।তিনি আরও লেখেন, তখন আমাকে এ টিউমার সরিয়ে ফেলার জন্য চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়।এরপর হাদাসা মেডিকেল সেন্টারে কোনো জটিলতা ছাড়াই চিকিৎসা সম্পন্ন হয়েছে বলে জানান নেতানিয়াহু।

কমেন্ট বক্স
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস