ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটির পরিকল্পনা বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন ছেলে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার সড়কে স্বয়ংক্রিয় মামলার দিকে যাচ্ছে ডিএমপি দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার: সেতুমন্ত্রী ঘরে বসেই মিলবে ব্যাংক ঋণ, চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা বাংলাদেশের বিশ্বকাপ বর্জনের ঘটনায় মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন ঘোড়ার মাংস বিক্রি বন্ধে হাইকোর্টে জয়া আহসানের রিট জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজারি ক্লাবে মুমিনুল শিক্ষায় পাকিস্তানের অগ্রগতিতে অভিভূত শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব, তবুও সংখ্যালঘুদের ওপর অত্যাচার হতে দেব না: ধর্মমন্ত্রী বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী হজযাত্রীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হাইকোর্টের পূর্ণাঙ্গ অনুলিপি গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশ করা যাবে না সরকারি তথ্যেই হামে প্রাণ গেছে ৪০৯ শিশুর প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াতরা

প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন শুরু করেছে ভারত-রাশিয়া

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ১১:৫৯:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ১১:৫৯:০৯ পূর্বাহ্ন
প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন শুরু করেছে ভারত-রাশিয়া
ভূরাজনৈতিক টানাপোড়েনের মাঝেই গেল বছরে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন শুরু করেছে ভারত- রাশিয়া। বিশ্লেষকদের অভিমত, পাঁচ বছর মেয়াদী এই চুক্তির ফলে ভারত মহাসাগরের নিজেদের সামরিক শক্তির জানান দিতে পারবে মস্কো। আর আর্কটিক অঞ্চলে প্রবেশের মাধ্যমে প্রতিপক্ষ চীনকে চ্যালেঞ্জ জানাবে ভারত।স্নায়ু যুদ্ধের পর থেকেই বিশ্বমঞ্চে ভারতের বিশ্বস্ত বন্ধু রাশিয়া। ১৯৬০-র দশক হতে নয়াদিল্লির প্রতিরক্ষা খাতে অস্ত্র সরবরাহকারী দেশগুলোর তালিকায় অন্যতম মস্কো।এমনকি ২০২২ সালের ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের হুঁশিয়ারির তোয়াক্কা না করে, মস্কো থেকে অপরিশোধিত জ্বালানি কিনছে মোদি প্রশাসন। এর জেরে গেল বছর ভারতের ওপর অতিরিক্ত সম্পূরক শুল্ক বসায় ওয়াশিংটন।



তবে ইরান যুদ্ধের জেরে ভূরাজনীতি ও অর্থনীতি যখন টালমাটাল, ঠিক তখন গেল বছরে স্বাক্ষর হওয়া প্রতিরক্ষা খাতের দ্বিপাক্ষিক চুক্তি রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিকিস সাপোর্ট বাস্তবায়ন শুরু করেছে মস্কো ও নয়াদিল্লি। পাঁচ বছর মেয়াদি এই চুক্তির আওতায় উভয় দেশ একে অপরের ভূখণ্ডে সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ পাবে। আল- জাজিরা জানায়, চুক্তির ফলে দেশ দু’টি পরস্পরের সীমানায় তিন হাজার সেনা, পাঁচটি যুদ্ধবিমান ও ১০টি সামরিক বিমান মোতায়েনের অনুমতি পাবে।



বিশ্লেষকরা মনে করছেন, চুক্তিটি মস্কোকে ভারত মহাসাগরে প্রবেশের সুর্বণ সুযোগ দিচ্ছে। এর ফলে রুশ জাহাজ ও বিমানগুলো এশিয়ার জলসীমায় দীর্ঘদিন ধরে মোতায়েন থাকতে পারবে। এখন পর্যন্ত ভারত মহাসাগরে সামরিক ঘাঁটি বা অন্য কোনো অবকাঠামো নেই মস্কোর।


বিপরীতে, ভ্লাদিভোস্তক থেকে মুরমানস্ক পর্যন্ত আর্কটিক অঞ্চলে প্রবেশের অনুমতি পাবে নয়াদিল্লি। দীর্ঘদিন থেকেই নয়াদিল্লির প্রত্যাশা ছিল, পশ্চিমা দেশগুলোতে নিজেদের সামরিক শক্তির জানান দেয়া। চুক্তিটি শুধু ভারতের শক্তিমত্তারই জানান দেবে না, বরং আর্কটিক অঞ্চলে নয়াদিল্লির উপস্থিতে নিশ্চিতভাবে প্রতিপক্ষ চীনের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।


গেল বছরের ফেব্রুয়ারি আট বছরের আলোচনা শেষে প্রতিরক্ষা খাতের দ্বিপাক্ষিক এই চুক্তি স্বাক্ষর করে রাশিয়া ও চীন। এ বছরের জানুয়ারি থেকে এটি কার্যকর হলেও চলতি সপ্তাহে এর বিস্তারিত প্রকাশ করে রাশিয়া।তবে শুধু রাশিয়া নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গেও দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি রয়েছে ভারতের। তবে এই প্রথম কোনো বৈশ্বিক পরাশক্তির সামরিক বাহিনীকে নিজেদের ভূমি ব্যবহারের অনুমতি দিচ্ছে মোদি প্রশাসন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন ছেলে

বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন ছেলে