ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

গরমে ত্বকের যত্নে ঘরোয়া উপায়

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ১২:০৭:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ১২:০৭:২৮ অপরাহ্ন
গরমে ত্বকের যত্নে ঘরোয়া উপায়
গরমে ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে অ্যালোভেরা জেল ব্যবহার, নিয়মিত শসার রস দিয়ে টোনিং, বেসন ও দইয়ের ফেসপ্যাক এবং প্রচুর পানি পান করা অত্যন্ত কার্যকর। এই ঘরোয়া উপায়গুলো অতিরিক্ত তেল, রোদে পোড়া ভাব এবং ব্রণ কমাতে সাহায্য করে, যা আপনার ত্বককে ঠান্ডা ও হাইড্রেটেড রাখে। কারণ গরমের সময় ঘাম বেশি হয় এবং সূর্যের তাপ বেশি থাকে। আর বাতাসে ময়লা-ধুলাবালির পরিমাণও বেশি থাকে। এ কারণে ত্বকে দ্রুত ময়লা জমে। ফলে ত্বকে ব্রণ ও সংক্রমণজাতীয় সমস্যা দেখা দিতে পারে। এ সময় ত্বক পরিষ্কার ও মসৃণ রাখতে হলে চারটি পরামর্শ দেখে নিতে পারেন।


প্রথমত ব্যবহার করুন টি ট্রি অয়েল। এটি নিয়মিত বাসায় ফিরে নারিকেল তেলের সঙ্গে সামান্য টি ট্রি অয়েল মিশিয়ে মুখে ম্যাসাজ করুন। এবার একটি তুলার বল দিয়ে পুরো মুখ মুছে নিন। দেখবেন, সারা দিনের ময়লা পরিষ্কার হয়ে ত্বক নরম ও মসৃণ হবে।দ্বিতীয়ত ব্যবহার করতে পারেন অ্যালোভেরার রস। ত্বকের যে কোনো সংক্রমণজাতীয় সমস্যা সমাধান করে থাকে অ্যালোভেরা। তুলায় সামান্য অ্যালোভেরার রস নিয়ে পুরো মুখ মুছে নিন। এতে ত্বকে সংক্রমণের জীবাণু ধ্বংস হবে এবং ত্বক নরম হবে।তৃতীয়ত মধুর প্যাক ব্যবহার করুন। মধু প্রাকৃতিক উপায়ে ত্বক উজ্জ্বল করে থাকে। এ ছাড়া এটি ত্বকের শুষ্কতাও দূর করে। যাদের ত্বক সংবেদনশীল, তারা ব্রাউন সুগার, মধু, অলিভ অয়েল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন।



চতুর্থত ফলের ব্যবহার। পাকা আম কিংবা ডালিম ত্বকের দাগ দূর করে থাকে। এবং ত্বকে প্রয়োজনীয় পুষ্টি জোগায়। তরমুজও এ সময় ত্বকের জন্য ভীষণ উপকারী। আপনি চাইলে এর সঙ্গে সামান্য দুধ মিশিয়ে ব্যবহার করতে পারেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা