ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি! অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে

রাজধানীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ০৫:৫৫:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ০৫:৫৫:০৫ অপরাহ্ন
রাজধানীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে চলন্ত ট্রেনে ওঠার সময় নিচে পড়ে গিয়ে আসমা ভূঁইয়া (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল সোয়া আটটার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত আসমার বাড়ি উত্তরা দক্ষিণ খান থানার মোল্লারটেক এলাকায়। তার স্বামীর নাম মোমিন ভূঁইয়া।

নিহতের স্বামী মোমিন ভূঁইয়া জানান, আজ সকালে নারায়ণগঞ্জে মেয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে তারা কমলাপুর রেলস্টেশনে এসেছিলেন। সবাই লাইন ধরে ট্রেনে উঠছিল, এমন সময় ট্রেন ছেড়ে দেয়। তখন দ্রুত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে আসমা গুরুতর আহত হন। পায়ের কিছু অংশ কেটে যাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয় তার। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি!

এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি!