ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

ফেসবুক থেকে দ্রুত সময়ে পুরোনো পোস্ট মুছে ফেলা বা হাইড করবেন যেভাবে

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ০৪:৪৬:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ০৪:৪৬:২২ অপরাহ্ন
ফেসবুক থেকে দ্রুত সময়ে পুরোনো পোস্ট মুছে ফেলা বা হাইড করবেন যেভাবে
ফেসবুক আমাদের অতীতের সময় যেন ভুলতে দেয় না। পুরোনো পোস্ট ফিরে আসে। কিন্তু বর্তমান সময়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নিয়ন্ত্রণ করা বেশ জরুরী। ভুল সময়ে ব্যক্তিগত তথ্য সামনে আসলে জটিলতা তৈরি হতে পারে। তাই সহজ সমাধান হিসেবে অনেকেই পুরোনো পোস্ট ডিলিট বা মুছে ফেলেন। তাই কীভাবে সহজে পুরোনো পোস্ট মুছবেন বা লুকাবেন, সেটিই জানা প্রয়োজন।


প্রথমে প্রোফাইল যাচাই করুন


প্রথমে দেখে নিন আপনার প্রোফাইল অন্যদের কাছে কেমন দেখায়। এজন্য ফেসবুক  প্রোফাইলের তিন ডট মেনুতে গিয়ে ভিউ অপশন নির্বাচন করুন। এতে পাবলিক হিসেবে যেসব পোস্ট দেখা যায়, সেগুলো একসঙ্গে দেখতে পারবেন। এরপর ঠিক করতে পারবেন কোন পোস্ট রাখা উচিত, আর কোনটি মুছে বা লুকিয়ে ফেলা দরকার। কাজ শেষে এক্সিট ভিউ অপশন দিয়ে বের হয়ে আসুন।


কোনও পোস্ট ডিলিট করতে চাইলে সেটি খুঁজে বের করে তিন ডট মেনুতে ক্লিক করুন। এরপর মুভ টু আর্কাইভ বা মুভ টু ট্রাশ অপশন বেছে নিন। মুভ টু আর্কাইভ করলে পোস্টটি টাইমলাইন থেকে সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলা হবে। আর মুভ টু ট্রাশ  করলে সেটি ৩০ দিনের জন্য ট্র্যাশে থাকবে, এরপর স্থায়ীভাবে মুছে যাবে।

পোস্ট হাইড করতে  

সব পোস্ট মুছে ফেলার প্রয়োজন নেই চাইলেই সেগুলো হাইড বা লুকিয়ে রাখা যায়। এজন্য পোস্টের পাশে থাকা তিন ডট মেনু থেকে এডিট অডিয়েন্স নির্বাচন করুন। অনলি মি দিয়ে রাখলে পোস্টটি শুধু আপনি দেখতে পারবেন।
নির্দিষ্ট কিছু মানুষ থেকে লুকাতে চাইলে ফ্রেন্ডস এক্সসেপ্ট… অপশন ব্যবহার করা যাবে। এছাড়া কাস্টম অপশন দিয়ে আরও নির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।


সূত্র: পিসি ম্যাক 
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ