ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম প্রস্তুতিতেই কেটে যাবে জুলাই, এসএসসির ফল নিয়ে ফের সিদ্ধান্ত বদল দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব

যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম, প্রাণ বাঁচাতে থানায় আশ্রয়

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ১২:১৬:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ১২:১৬:১৩ অপরাহ্ন
যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম, প্রাণ বাঁচাতে থানায় আশ্রয়
চুয়াডাঙ্গা পৌর এলাকায় নয়ন আল মামুন (৩২) নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। প্রাণ রক্ষার্থে রক্তাক্ত অবস্থায় সদর থানায় আশ্রয় নিলে পুলিশ তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


রোববার (২৬ এপ্রিল) রাতে শহরের বিএডিসি মোড়ের পুরাতন স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনার সময় প্রাণ রক্ষার্থে মোটরসাইকেল যোগে সদর থানায় গিয়ে আশ্রয় নেন ওই যুবক। পরে রক্তাক্ত অবস্থায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল দ্রুত নয়ন আল মামুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।আহত নয়ন আল মামুন চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারপাড়ার বাসিন্দা মতিয়ার রহমানের ছেলে। তিনি পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার।


পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় নয়ন আল মামুনসহ দুজন মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গা শহরে আসছিলেন। পথিমধ্যে বিএডিসি সড়কের পুরাতন স্টেডিয়ামের কাছে পৌঁছালে কোনো কারণে অজ্ঞাত কয়েকজন যুবকের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে নয়নকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। প্রাণ বাঁচাতে রক্তাক্ত জখম অবস্থায় দ্রুত মোটরসাইকেল যোগে সদর থানায় আশ্রয় নেন। পরে পুলিশ তাকে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। 


আহতের বড় ভাই বলেন, হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং ঘটনার প্রকৃত কারণও জানা যায়নি। আমার ভাই তাদের চেনে না বলে জানিয়েছে। উন্নত চিকিৎসার জন্য আজ রাজশাহী অথবা ঢাকাতে নিতে যাব।চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান বলেন, নিজেকে রক্ষার্থে রক্তাক্ত জখম অবস্থায় মোটরসাইকেলযোগে থানায় চলে আসেন। আমরা তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়েছি। কি কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা হাসপাতালে গিয়ে আহতের সঙ্গে কথা বলেছি। মামলার জন্য বলা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও আটকে কাজ শুরু করেছে পুলিশ।

কমেন্ট বক্স