ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ০১:০০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ০১:০০:২৯ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পা বে এলাকার জলপথে বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে। কয়েকদিন ধরে সেখানে নিখোঁজ ইউনিভার্সিটি অব ফ্লোরিডার এই ডক্টরাল শিক্ষার্থীর মরদেহের সন্ধানে তল্লাশি চালাচ্ছিল কর্তৃপক্ষ।রোববার (২৬ এপ্রিল) স্থানীয় সময় গভীর রাতে ফ্লোরিডার পুলিশ এ তথ্য জানিয়েছে।উদ্ধার হওয়া দেহাবশেষ পিনেলাস কাউন্টিতে পাওয়া গেছে। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্যমতে, দেহাবশেষটি ‘ইন্টারস্টেট ২৭৫ এবং ফোর্থ স্ট্রিট নর্থ এলাকার কাছাকাছি’ উদ্ধার করা হয়েছে, যা হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের সেন্ট পিটার্সবার্গ অংশের নিকটে অবস্থিত।



গত সপ্তাহে জামিল লিমন নামের অপর এক শিক্ষার্থীর সঙ্গে নিখোঁজ হন বৃষ্টি। লিমনের ক্ষতবিক্ষত মরদেহ গত শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডার ট্যাম্পার কাছে একটি সেতুর ওপর থেকে উদ্ধার করা হয়।এরপর লিমনের ২৬ বছর বয়সী রুমমেট হিশাম আবুঘরবেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্রসহ পরিকল্পিত ফার্স্ট-ডিগ্রি হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে।আদালত নথিতে বলা হয়েছে, ট্যাম্পা বে’র হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজে লিমনের মরদেহ ‘একাধিক কালো ইউটিলিটি ট্র্যাশ ব্যাগের মধ্যে পচন ধরা অবস্থায়’ পাওয়া যায়। প্রসিকিউটরদের ধারণা, বৃষ্টির মরদেহও ‘একই কায়দায় সরিয়ে ফেলা হয়’।


তবে এই শিক্ষার্থীকে হত্যার কারণ সম্পর্কে এখনও সুনির্দিষ্টভাবে কোনও তথ্য দিতে পারেনি পুলিশ।



সূত্র: সিবিএস নিউজ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা