ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু চার দিন আগে ছিল বিবাহবার্ষিকী, আজ ছেলের জন্মদিন মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী সাতক্ষীরায় নারী দোকানিকে হত্যার পর গহনা ছিনতাই ছেলের হাতেই জীবনপ্রদীপ নিভল মায়ের যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশে টাকা দিতে দেরি হওয়ার জেরে টর্চ জ্বালিয়ে কয়েক ঘণ্টা সংঘর্ষ হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার পিরোজপুরে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ রাজধানীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু ফেসবুকে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার

ছেলের হাতেই জীবনপ্রদীপ নিভল মায়ের

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ০১:০১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ০১:০১:৩৮ অপরাহ্ন
ছেলের হাতেই জীবনপ্রদীপ নিভল মায়ের
নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হামলায় শহিদা বেগম (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলে আরিফকে আটক করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে শহরের মল্লিকহাটি ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নানা কারণে প্রায়ই ঘোষপাড়া এলাকার বাকপ্রতিবন্ধী আরিফ তার মা শহিদা বেগমের ওপর হামলা করত। রোববার রাত ১১টার দিকেও চিৎকার-চেঁচামেচির আওয়াজ পেয়ে প্রতিবেশীরা তাদের বাড়িতে যান। ওই সময় তারা ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় শহিদা বেগমকে পড়ে থাকতে দেখলে ঘটনাটি পুলিশকে জানায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।


নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। মাথায় বাকপ্রতিবন্ধী ছেলে আরিফের শিলপাটার শিলের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, মায়ের মৃত্যুর ঘটনায় বাকপ্রতিবন্ধী ছেলে আরিফকে আটক করে থানা নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া চলছে।

কমেন্ট বক্স
নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু