ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি! অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে

সাতক্ষীরায় নারী দোকানিকে হত্যার পর গহনা ছিনতাই

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ০১:২১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ০১:২১:০৫ অপরাহ্ন
সাতক্ষীরায় নারী দোকানিকে হত্যার পর গহনা ছিনতাই
সাতক্ষীরায় স্বর্ণের গহনা ছিনিয়ে নিতে বীথিকা রানী ঘোষ (৪৫) নামে এক নারী দোকানিকে মাথায় ও কপালে ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৬ এপ্রিল) রাতে সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। সোমবার (২৭ এপ্রিল) ভোররাতে স্থানীয় একটি পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।নিহত বীথিকা রানী ঘোষ মাগুরা কুলুপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ঘোষের স্ত্রী। তিনি মাগুরা বৌবাজার এলাকায় নিজের একটি মুদি দোকান পরিচালনা করে সংসার চালাতেন।


স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন জানান, স্বামীর মৃত্যুর পর বীথিকা রানী দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বাড়ি থেকে দোকানে যাচ্ছিলেন। পথের মধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। ধারণা করা হচ্ছে, তার শরীরে থাকা স্বর্ণের গহনা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই আক্রমণ করা হয়। দুর্বৃত্তরা তার কপালে ও মাথায় ইট দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা নিশ্চিত করার পর মরদেহ পাশের একটি পুকুরে ফেলে পালিয়ে যায়।


পরিবার সূত্র জানায়, বীথিকার হাতে স্বর্ণের রুলি, গলায় চেইন এবং কানে দুল ছিল, যা এখন পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই নিশ্চিত হওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি!

এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি!