ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

দিল্লিতে বায়ুদূষণ আজও ভয়াবহ পর্যায়ে, ঢাকার অবস্থান চতুর্থ

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ১১:০৭:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ১১:০৭:১৮ পূর্বাহ্ন
দিল্লিতে বায়ুদূষণ আজও ভয়াবহ পর্যায়ে, ঢাকার অবস্থান চতুর্থ
টানা পাঁচ দিন ধরে ভারতের দিল্লির বায়ু দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক অবস্থায় রয়েছে। অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ু অস্বাস্থ্যকর। আজ বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।তালিকার শীর্ষে অবস্থান করা শহর দিল্লি এবং এই শহরটির দূষণ স্কোর ৬১৫ অর্থাৎ সেখানকার বায়ু ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ অবস্থায় রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে লাহোর। এই শহরের বায়ুর মানের স্কোর হচ্ছে ৩২৩ অর্থাৎ সেখানকার বাতাসও ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ অবস্থায় রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে মিশরের কায়রো। সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। এরপর রয়েছে ভারতের আরেক শহর কলকাতা। পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা। এই শহরের দূষণ স্কোর ১৮১ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

এ ছাড়া আজ ঢাকার মধ্যে বায়ুদূষণের শীর্ষে রয়েছে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউসিং (২৭৬) এলাকা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি (২৪১) ও পশ্চিম নাখালপাড়া (২১৩) এলাকা। তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে সাভারের হেমায়েতপুর (২০৯)এবং মহাখালীর আইসিডিডিআরবি (২০৪) এলাকা।

আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ